জাসদ কার্যালয়ে হামলা অসংগত ও নিন্দনীয়, অতীতের পুনরাবৃত্তি: বাংলাদেশ জাসদ

প্রকাশ : 28 Sep 2026
জাসদ কার্যালয়ে হামলা অসংগত ও নিন্দনীয়, অতীতের পুনরাবৃত্তি: বাংলাদেশ জাসদ

ডেস্ক রিপোর্ট: জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশি অভিযান ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ।


রবিবার এক বিবৃতিতে দলের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা, সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা গণতান্ত্রিক অধিকারের অংশ। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া রাজনৈতিক দলের কার্যালয় থেকে কর্মীদের আটক করা এবং দলীয় কর্মকাণ্ডে বাধা দেওয়া গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক।


বিবৃতিতে বাংলাদেশ জাসদ মনে করে, রাজনৈতিক দলের কার্যালয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনায় বাধা দেওয়ার সংস্কৃতি থেকে সরকারকে অবিলম্বে বেরিয়ে আসতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার নামে রাজনৈতিক অধিকার সংকুচিত করা যাবে না।


বাংলাদেশ জাসদ আরও জানায়, যদিও জাসদ (ইনু) বিগত আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক নিপীড়নকে "জঙ্গি দমন" বলে বৈধতা দিয়েছিল, তারপরও গণতান্ত্রিক অধিকারকে সমুন্নত রাখার স্বার্থে সকল রাজনৈতিক দলের কার্যকলাপ পরিচালনার অধিকারের পক্ষে বাংলাদেশ জাসদ নীতিনিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখবে।


দলটির মতে, জাসদ (ইনু) কার্যালয়ে যুবদল ও পুলিশী হামলা অসংগত এবং অতীতের পুনরাবৃত্তি মাত্র। তবে ফ্যাসিবাদের দোসর হিসেবে অতীত ভূমিকার জন্য ইনুদেরকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ।


বার্তা প্রেরক- মনজুর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ।




সম্পর্কিত খবর

;