মোঃ এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধি: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১১ নং ছাতার দিঘি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় নির্বাচনকে ঘিরে কালিগঞ্জ বাজারে শত শত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ব্যপক গণসংযোগ ও মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামসুল আলম (মামুন)।
রবিবার সকাল ১১ টার দিকে গণসংযোগকালে তিনি কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামসুল আলম (মামুন) বলেন, "ছাতার দিঘি ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সুশাসিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা ও সার্বিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই।"
এ সময় স্থানীয় সাধারণ মানুষ ও যুবসমাজের মধ্যেও নির্বাচনকে ঘিরে নতুন করে উদ্দীপনা দেখা গেছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি যাওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও পিতলের প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। চু ...
আঃ রহিম সরদার ( বরিশাল) উজিরপুর: বাবার প্রতি মেয়ের ভালোবাসার একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে মেয়ের ভালোবাসা মুগ্ধ হয়েছে সারা দেশ। ইতিমধ্যে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় চোরাকারবারিরা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে নিজের একটি কিডনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রী। প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে স্বামী বরিশালের গৌরনদী উপজেলা সহকারী শ ...
সব মন্তব্য
No Comments