রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬

প্রকাশ : 28 Sep 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ২৬

ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৮৩ জন, তেজগাঁও বিভাগ ১০১ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৭ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।


অভিযানকালে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, ১টি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৪৭ হাজার টাকা, ১টি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ৩টি ধারালো ছোরা, পরিত্যক্ত ৫ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লক্ষ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়।


ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

;