স্টাফ রিপোর্টার :চুরি যাওয়া অসহায় এক কৃষকের গরু উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। এরআগে অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার নানা জায়গায় অভিযান পরিচালনা করেন ডেমরা থানার এস আই অংকন সরকারের নেতৃত্বাধীন একটি সঙ্গীয় টিম। অংকন সরকার একজন সাহসী পুলিশ অফিসার। তার বাড়ি ময়মনসিংহের নেত্রকোনা জেলার মোহনগঞ্জের প্রসন্নপুর
গ্রামে। তার বাবার নাম-চন্দন সরকার, মাতা হাসি রানী সরকার। অংকন সরকার বরাবরই গরীব দুঃখী ও অসহায় মানুষের জন্য কাজ করেন। যা এলাকার লোকজনের মুখে মুখে শুনা যায়।
পরে গরুটি প্রকৃত মালিক মো: কবির হোসেনকে বুঝিয়ে দেয়া হয়। তার পিতার নাম সিদ্দিক মিয়া। তিনি পরিবার পরিজন নিয়ে ডেমরা থানাধীন ৬৫ নং ওয়ার্ডের বাদশা মিয়া রোড এলাকায় বসবাস করছেন।
গরুটি ফিরে পেয়ে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন মালিক মো:কবির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিনভর অভিযানে রাত আনুমানিক ১০ টায় আমতলীর পঙ্খার মসজিদের পাশের একটি গলি থেকে চুরি হওয়া গরুটি উদ্ধার করা হয়।
তবে গরুটির আশপাশে কাউকে পাওয়া যায় নি।
আমরা ধারণা করছি পুলিশের অভিযানের টের পেয়ে চুর সটকে পড়েছে। পরে গরুর প্রকৃত মালিক মো: কবির হোসেনকে খবর দেওয়া হয়। এসময় চুরি যাওয়া গরু ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন দরিদ্র কৃষক কবির হোসেন। তিনি এস আই অংকন সরকারসহ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কৃষক কবির হোসেন গরু জড়িয়ে ধরে বলেন, এটা শুধু আমার গরু নয়, এটা আমার জীবন।
গরু ফিরে পাওয়ায় তিনি পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং বলেন, আজকে
পুলিশ জনগণের বন্ধু, এ ঘটনা তার প্রমাণ।
এ সময় এস আই অংক সরকার বলেন, আমাদের কাজই হচ্ছে জনগণকে পাশে থাকা এবং বিপদে আপদে ছুটে চলা। আমি শুধু আমার দায়িত্ব ও কর্তব্য টুকু পালন করেছি মাত্র। সত্যি কথা বলতে কারো পাশে দাঁড়াতে পারলে নিজে গর্ববোধ করি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments