আন্তর্জাতিক ডেস্ক: মদ্যপানের পর আচমকাই অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। বান্দা বিধানসভা এলাকার বান্দা তহশিলের অন্তর্গত ঘুঘরা, নওরাজ, বরাজ, জালমপুর, পাতন, চৌকা ও মাগরধা গ্রামে শনিবার রাতে বিষাক্ত মদ পানের পর একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। ২৫ জনের বেশি মানুষকে গুরুতর অবস্থায় জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আজতক জানিয়েছে, শনিবার রাতে বান্দা এলাকার ঘুঘর, নওরাজ, বরাজ এবং আশপাশের এলাকার বাসিন্দারা মদ পান করেছিলেন। এর পরই তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষাক্ত মদ পান করার ফলেই এই মৃত্যুগুলি হয়ে থাকতে পারে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়েই সাগরের কালেক্টর প্রতিভা পাল এবং পুলিশ সুপার অনুরাগ সুজনিয়া প্রশাসনিক দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং বান্দা সিভিল হাসপাতালে গিয়ে চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
সাগরের সিএমএইচও ডা. দেবেশ পাটেরিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া গেছে এবং ২৫ জনের বেশি রোগীকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ডাক্তার ও নার্সদের টিম তিনটি ক্ষতিগ্রস্ত গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রোগী শনাক্ত করছে। উপসর্গগুলি মিথাইল অ্যালকোহল পয়জনিংয়ের হতে পারে, তবে এখনও নিশ্চিত করা যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কোন ধরনের মদ তারা পান করেছিলেন, সেটি কোথা থেকে কেনা হয়েছিল এবং ওই এলাকায় বেআইনি চোলাই মদের কারবার চলছিল কি না, তা নিয়ে পুলিশ ও আবগারি বিভাগ গভীর তদন্ত শুরু করেছে। জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মাসে গুজরাটের ভাবনগরে বিষাক্ত মদ খেয়ে ১৩ জনের মৃত্যু হয়েছিল। তদন্তে সেখানে মদে ৩৮.৫৯ শতাংশ মিথানল পাওয়া গিয়েছিল বলে আজতক জানিয়েছে। গুজরাট একটি ড্রাই স্টেট হওয়া সত্ত্বেও এমন ঘটনা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে গতি বাড়ছে কূটনৈতিক তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার এই সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেন সফর ক ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে গত ২৬ আগস্ট তিব্বত সীমান্তে বরফ-পাথরের ধস থেকে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। এখনো ৫ হাজার ৮০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে দেশটির দুর্যো ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নদী-বেষ্টিত রিভার্স প্রদেশের একটি জেটিতে অবৈধভাবে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টাকালে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্যই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে লড়ছে। ইসরায়েলকে চিন্তা না করার আহ্বান জানিয়ে ত ...
সব মন্তব্য
No Comments