ডেস্ক রিপোর্ট: “ভিসানীতি বা বিএনপির আন্দোলন কোন চ্যালেঞ্জ নয়, এই মুহুতের চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো, দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা। ডেঙ্গুর বিস্তার রোধের জন্য এখন মনোযোগ দিতে হবে। এটা করা গেলে জনগণের মধ্যে যে পরিমাণ অসন্তোষ রয়েছে সেটা দূর হয়ে যাবে। জনগণই নিজ দায়িত্বে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে। সেই লক্ষেই সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়া জরুরী।”
শনিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির “রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামাত” দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াও এই শ্লোগানে দেশজুড়ে পক্ষকালব্যাপি কর্মসূচির সমাপনীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে অনলাইনে জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন। কমরেড মেনন বলেন, মার্কিনীদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। ওরা অন্য দেশের নির্বাচন নিয়ে মাতব্বরি করছে কিন্তু নিজের দেশের অবস্থা টলমল। বাংলাদেশের জনগণই বাংলাদেশের নির্বাচন নির্ধারণ করবে। তিনি দ্রব্যমূল্য রোধে টিসিবির সরবরাহ বৃদ্ধির কথা বলেন।
ডেস্ক রিপোর্ট: জাসদের (ইনু) কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রতিনিধি সভা চলাকালে পুলিশি অভিযান ও রাজনৈতিক কর্মীদের আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ।রবিবার এক বিবৃতিতে দলের সভাপতি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। এরমধ্যে ২৭ জনকে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্য ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া, নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর এবং ইসিবি চত্বরে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
সব মন্তব্য
No Comments