রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সোমবার সকালে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরা ছবি ও ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, উজিরপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং তার সহযোগি সংগঠনের ব্যানারে একটি ঘরের রুমের মধ্যে বসে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে উজিরপুরের বরাকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম হেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালিছ মাহামুদ শাওন, উপজেলা যুবলীগ নেতা মো. শাওন বালী, শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, বামরাইল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল হাওলাদার, যুবলীগ নেতা ওসমান তালুকদার, জল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আসলাম, জল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অমল রায়, সহ-সভাপতি নয়ন হাওলাদার, শোলক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুন হাওলাদার উপস্থিত রয়েছেন।
তবে এ ব্যাপারে জানতে উল্লেখিত একাধিক ব্যক্তির সাথে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও প্রতিটি নাম্বার বন্ধ থাকায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে থানার একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, উজিপুরের কোথাও প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালন করা হয়নি। কেউ ঘরের মধ্যে বসে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন কিনা সে ব্যাপারে থানা পুলিশের কাছে তথ্য নেই। তবে ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
মো:মেহেদী হাসান ( ঝালকাঠী )কাঠালিয়া : ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২ ...
মোঃ এমরান আলী রানা সিংড়া (নাটোর) প্রতিনিধি: আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১১ নং ছাতার দিঘি ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। স্থানীয় নির্বাচনকে ঘিরে কালিগঞ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী পুরাতন কালীবাড়ি মন্দির থেকে চুরি যাওয়া প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণ-রৌপ্যের অলংকার ও পিতলের প্রতিমা উদ্ধার করেছে পুলিশ। চু ...
আঃ রহিম সরদার ( বরিশাল) উজিরপুর: বাবার প্রতি মেয়ের ভালোবাসার একটি ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে মেয়ের ভালোবাসা মুগ্ধ হয়েছে সারা দেশ। ইতিমধ্যে প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ...
সব মন্তব্য
No Comments