ডেস্ক রিপোর্ট: গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি (ভারপ্রাপ্ত) তাওফিকা প্রিয়া আজ (৪ আগস্ট'২৪ শনিবার) এক যৌথ বিবৃতিতে বলেন,
"কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন দমন করতে আওয়ামী সরকার বর্বরোচিত 'জুলাই হত্যাকান্ড' সংঘটিত করেছে। সরকার তার দলীয় বাহিনী এবং পুলিশ-বিজিবি- র্যাব দিয়ে অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা করেছে। আন্দোলনকারীদের গণগ্রেফতার করেছে। তাদের ওপর নৃশংস নির্যাতন চালিয়েছে। এই সরকারের হাতে অসংখ্য ছাত্র- জনতার রক্ত লেগে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে হাসিনা সরকারের ক্ষমতায় থাকার আর কোন ভিত্তিই নেই। তাই সারাদেশে আজ জনগণের এক দফা দাবি, অবিলম্বে হাসিনা সরকারকে পদত্যাগ করতে হবে। সরকার পতনের এক দফা দাবিতে আজ ৪ আগস্ট থেকে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' সারাদেশব্যাপী 'সর্বাত্মক অসহযোগ' আন্দোলনের ডাক দিয়েছে। গণতান্ত্রিক ছাত্র জোট এই কর্মসূচীকে সর্বাত্মকভাবে সমর্থন করছে এবং সারা দেশের ছাত্র সহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষকে এই কর্মসূচী সফল করার আহ্বান জানাচ্ছে!" বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন," সারাদেশে জন জোয়ারের মুখে এই সরকারের পতন অনিবার্য। এ পরিস্থিতিতে আন্দোলনে যুক্ত শক্তিসমূহের সাথে আলোচনা সাপেক্ষে গ্রহণযোগ্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সমন্বয়ে একটি 'অন্তবর্তীকালীন গণতান্ত্রিক সরকার' গঠন করতে হবে।"
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments