স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের নেতৃত্বে প্রতিনিধি দলটি কেন্দ্রটি পরিদর্শন করেন। এ সময় তারা প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরীন আখতার, কর্মরত চিকিৎসক ও কর্মীদের সাথে কথা বলেন।
পরিদর্শন শেষে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, আমরা যে গণতান্ত্রিক পুনর্গঠনের সময়ে আছি, সেখানে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পুনর্নির্মাণ করতে হবে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যথাযথ উদ্যোগ নিতে হবে।
নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তারা যে দল-মতেরই হোক, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। মিরপুরের শ্রমজীবী, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ এখানে মাতৃস্বাস্থ্য ও শিশুদের টিকার জন্য যে সেবা নেন, তা অত্যন্ত জরুরি। যারা এখানে সেবা দিচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিত ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও বলেন, রাড্ডার কর্মীরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থা ও জায়গাটিকে কাজের উপযোগী করতে হবে। একই সঙ্গে জায়গাটি নারী ও শিশুদের সেবা দেওয়ার উপযোগী করে তুলতে সরকারের প্রতি আহ্বান জানাই।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমী, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, আলিফ দেওয়ান, জাহিদ সুজন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মাহবুব রতন, কেন্দ্রীয় সদস্য লুভানা তাবাসসুম, কেন্দ্রীয় পরামর্শক সদস্য গ্রুপ ক্যাপ্টেন মো. খালেদ হোসাইন (অব.), সৈকত মল্লিক, আমাদের পাঠশালার প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, পল্লবী থানার নির্বাহী সমন্বয়কারী প্রদীপ রায়, কাফরুল থানার আহ্বায়ক রতন তালুকদারসহ নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
সব মন্তব্য
No Comments