স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির কারণে স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যাটসহ প্রতি গ্রাম স্বর্ণালংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) ১৯ হাজার ৭৮৫ টাকা, ২১ ক্যারেট ১৮ হাজার ৮৯৫ টাকা, ১৮ ক্যারেট ১৬ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম ১৩ হাজার ২৫৫ টাকা। ভরিতে হিসাব করলে (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা দাঁড়ায়।
একই সঙ্গে রৌপ্যের দামও সমন্বয় করা হয়েছে। প্রতি গ্রাম রৌপ্যালংকারের ভ্যাটসহ নতুন মূল্য ২২ ক্যারেট ৩৭০ টাকা, ২১ ক্যারেট ৩৫৫ টাকা, ১৮ ক্যারেট ৩০৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ২৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভরিতে রূপান্তরে ২২ ক্যারেট ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে ২ হাজার ৬৮৩ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বর্ধিত মূল্য কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে সই করেছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রূপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই দাম নির্ধারণ করা হয়।বিজ্ঞপ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বজুড়ে ৫০ বছর এবং বাংলাদেশে দীর্ঘ ৩৫ বছরের সফল উন্নয়ন অভিযাত্রা পেরিয়ে নতুন ভিশন ও ব্র্যান্ড আইডেন্টিটি উন্মোচন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশ।ঢাকার ...
ডেস্ক রিপোর্ট: ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মত চুক্তি নবায়ন করেছে এনআরবি ব্যাংক পিএলসি।এ চুক্তির ফলে ব্যাংকের মনোনীত পলিসির শর্ত সাপেক ...
সব মন্তব্য
No Comments