ডেস্ক রিপোর্ট: ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মত চুক্তি নবায়ন করেছে এনআরবি ব্যাংক পিএলসি।
এ চুক্তির ফলে ব্যাংকের মনোনীত পলিসির শর্ত সাপেক্ষে, ক্রেডিট কার্ড গ্রাহকদের মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে বীমা সুবিধা পাওয়া যাবে; পাশাপাশি, হাসপাতালে ভর্তি হলে প্রতিবারের জন্য ইন-হসপিটাল ক্যাশ বেনিফিটও পাবেন যা তাদের চিকিৎসা ও সুস্থ হয়ে উঠার সময়টাতে ব্যয় সামলে উঠতে সহায়তা করবে।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।
এ প্রসঙ্গে এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, “আমাদের গ্রাহকেরা এমন ব্যাংকিং সেবা প্রত্যাশা করেন, যা থেকে তারা দৈনন্দিন জীবন মান উন্নত হবে। মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টম বছরের এই পার্টনারশিপের ফলে মনোনীত ক্রেডিট কার্ড গ্রাহকরা অনাকাঙ্ক্ষিত ও কঠিন পরিস্থিতিতে নিজের ও পরিবারের আর্থিক সুরক্ষায় উপকার পাবেন”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “স্বাস্থ্যঝুঁকি বা অন্য কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে আর্থিক সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এনআরবি ব্যাংক পিএলসির সঙ্গে এ চুক্তি অব্যাহত রাখার মাধ্যমে আমরা এমন বাস্তবভিত্তিক বীমা সুবিধা দিতে চাই, যা গ্রাহকদের আর্থিক দুশ্চিন্তা কমিয়ে ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত থাকতে সহায়তা করবে।”
বাংলাদেশে কার্ড ও ডিজিটাল আর্থিক সেবায় শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম এনআরবি ব্যাংক পিএলসি। ডিজিটাল ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন মাধ্যমে গ্রাহকদের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর বিভিন্ন ব্যাংকিং সেবাও প্রদান করছে ব্যাংকটি।
১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে মেটলাইফ বাংলাদেশ। বর্তমানে প্রতিষ্ঠানটি ১০ লাখেরও বেশি ব্যক্তি গ্রাহক এবং ৯০০টির বেশি করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে। দেশের জীবন বীমা খাতে দাবি নিষ্পত্তিতে শীর্ষস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকা দাবি পরিশোধ করেছে মেটলাইফ, যা সংশ্লিষ্ট সময়কালে দেশের জীবন বীমা খাতে সর্বোচ্চ। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির দাবি নিষ্পত্তির হার ছিল ৯৮ শতাংশ, যা দেশের জীবন বীমা খাতের অন্যতম সর্বোচ্চ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসি ও মেটলাইফ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সিদ্ধান্ত অনুযায়ী শনিবার ২৬ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন উড়োজাহাজ কেনার সম্পূরক চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্যে রয়েছে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছ ...
বেনাপোল প্রতিনিধি: মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খাল ...
ডেস্ক রিপোর্ট: প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর আদর্শ ও দূরদর্শী ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ সেপ্টেম্বর ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। দেশজুড়ে এপেক্সের ৫০০টির বেশি ...
সব মন্তব্য
No Comments