বিশেষ প্রতিনিধি: জাতীয় পার্টির মহাসচিব কাজী মো: মামুনূর রশিদ বলেছেন সমগ্র দেশের জাতীয় পার্টির নেতাকর্মীরা জি এম কাদেরের হাত থেকে মুক্তি চায়। তার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টি আজ জনবিচ্ছিন্ন। দেশের এই ক্রান্তিলগ্নে সারা দেশের নেতা- কর্মীদের ঐক্যবদ্ধভাবে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে।
তিনি রবিবার সিলেট নগরীর হোটেল গোল্ডেন সিটিতে জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জাতীয় পার্টি সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন মাগুরার আসিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এম এ কাইয়ুম, মুরাদ আহমেদ, জেলা জাপার সহ-সভাপতি সোবহান চৌধুরী, মোজাম্মেল হোসেন, জামাল মিয়া প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments