স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। এ সময় সংসদ ভবনে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন তিনি। সংসদে প্রবেশের সময় তার হাতে একটি ফাইল দেখা গেলেও বের হওয়ার সময় তিনি খালি হাতে বের হন। পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, স্পিকার ডেকেছিলেন, এ জন্য দেখা করেছি।
এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, বুধবার রাতে তারেক রহমান ফেরদৌসীকে পদত্যাগের নির্দেশনা দেন এবং দ্রুত পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাতে। মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র) অতর্কিত হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুরের পর ভারী যন্ত্র দিয়ে পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। প্রায় ৫০ বছরের পুরনো এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার পর দেশব্যাপী তীব্র সমালোচনার ঝড় ওঠে।
এ ঘটনায় শুরু থেকেই সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। যদিও তিনি নিজে হামলা ও ভাঙচুরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। তবে প্রথম আলোর অনুসন্ধানে হামলার নেপথ্যে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের ভূমিকার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা অন্যতম, যারা এলাকায় ফেরদৌসী আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এছাড়া হামলার পর আলোচনায় আসা ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর কার্যক্রমেও স্থানীয় বিএনপির কয়েকজন যুক্ত থাকার তথ্য মিলেছে। ফেরদৌসী আহমেদ ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে ওই সমিতির সভাপতি ছিলেন এবং তখন ওই সমিতির নামে রাড্ডা সেন্টারের জায়গাটি বরাদ্দ দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে করা আবেদনে সভাপতি হিসেবে সই করেছিলেন তিনি।
এ বিষয়ে গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় সংসদ সদস্য মিষ্টির বিষয়টি তদন্তাধীন। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় একজন পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments