মো: রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আবুল কালামকে (৬০) গ্রেপ্তার করেছে যশোরের শার্শা থানার পুলিশ। বৃহস্প্রতিবার (০১ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম ওই গ্রামের মৃত আব্দুল মুজিদের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
পুলিশ জানায়, আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর দেশে ফেরার ঘোষণাকে ঘিরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে রঘুনাথপুর ডাঙ্গী গ্রামে গোপন বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম। ওই বৈঠকে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এদিকে, আবুল কালামের গ্রেপ্তারে এলাকায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের ভাষ্য, বিগত আওয়ামী লীগ আমলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় রঘুনাথপুর ডাঙ্গী এলাকায় আবুল কালামের নেতৃত্বে গড়ে ওঠে অপরাধ সাম্রাজ্য। এক যুগেরও বেশি সময় ধরে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করে চলতো তার সন্ত্রাসী কার্যক্রম। পুরো এলাকায়জুড়ে ছিল তার শক্তিশালী চক্র। চুরি-ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপ, সালিশ বাণিজ্যের নামে চাঁদাবাজিসহ নানা অপকর্মমূলক কর্মকান্ডে জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে তার দাপটে এলাকার সাধারণ মানুষ আতঙ্কে ছিল। এই অভিযানের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে বলে আশা করছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনার অভিযোগে আবুল কালাম নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বরিশাল অফিস: বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আমেনা খানম (৬৫) নামে সাবেক স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নগরীর ভাটিখানা রোকেয়া আজিম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকায় সড়কের পাশের একটি খাল থেকে রেজাউল করিম রেজা (৪০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৩০ সেপ্টেম্বর) বকুলতলা-তুলারডাঙ্গা সড়কের পাশের খ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের দুই দিন পর রাজা বিশ্বাস (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে পুকুরে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামের এক প্রতিবন্ধী শিশুর সলিল সমাধি হয়েছে।বুধবার ( ৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে এ মর্মান্তিক ...
সব মন্তব্য
No Comments