ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মো. মাছুদ (২৭) নামের প্রতিষ্ঠানটির মুহতামিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএসডাঙ্গী এলাকার জামিয়া ইসলামীয়া দারুল কোরআন মাদরাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কারী মো. মাছুদ খুলনার ডুমুরিয়া উপজেলার গদাগাড়া গ্রামের মাহবুর গোলদারের ছেলে। তিনি ওই মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নির্যাতনের শিকার শিশুটি ওই মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি চরভদ্রাসন উপজেলার সব্যুল্যা মাতুব্বরের ডাঙ্গী এলাকায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে মাদরাসার মুহতামিমের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করে। পরিবারের সদস্যদের কাছে সে জানায়, এর আগেও তাকে কয়েকবার যৌন নির্যাতন করা হয়েছে। মাদরাসায় ছুটি চলছিল বলে জানা গেছে।
শিক্ষার্থীর কাছ থেকে বিষয়টি জানার পর তার বাবা ও স্থানীয় কয়েকজন লোক মাদরাসায় গিয়ে কারী মাছুদকে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে মাদরাসার পাশে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে পুলিশ এসে কারী মাছুদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, মাদরাসায় ছুটি চলছিল। এর আগেও ছেলেটিকে কয়েকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আজ ঘটনাটি শিক্ষার্থী বাড়িতে গিয়ে জানায়। পরে তার বাবা লোকজন নিয়ে মুহতামিম কারী মাছুদকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় আনা হয়।
ওসি আরও জানান, ঘটনাটি চরভদ্রাসন ও সদরপুর থানার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে সদরপুর থানায় হস্তান্তর করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দুই তরুণীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে চাঁদা দাবি এবং ছবি বিকৃত করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এই ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারসহ এক ছিনতাইকারীকে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আব্দুল পারভেজ হৃদয় (২২)।যাত্রাবাড়ী ট্রাফিক জোন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফিট সড়কে উল্টো পথে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের ঘটনায় দুই জনকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছ ...
সব মন্তব্য
No Comments