ডেস্ক রিপোর্ট: শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ উপলক্ষে তিনি বাংলাদেশ সহ বিশে^র সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণঢালা অভিনন্দন জানান।
আজ এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বৌদ্ধ পূর্ণিমা হচ্ছে- বৌদ্ধ ধর্ম মতে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপ্রয়াণের ঐতিহ্য বিজড়িত মাহেন্দ্রক্ষণ। দিনটি বিশে^র সকল বৌদ্ধ ধর্মাবলম্বিদের কাছে অত্যন্ত পবিত্র, সম্মানিত ও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, বিশ^ময় শান্তি প্রতিষ্ঠায় মহামতি গৌতম বুদ্ধ “অহিংসা পরম ধর্ম” এই অমিয় বাণীতে আকৃষ্ট করেছেন সবাইকে। শংকা ও লোভ উপেক্ষা করে গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির কল্যাণময় সমাজ গঠনই ছিলো গৌতম বুদ্ধের প্রচেষ্টা।
অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ”বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট” গঠন করে ইতিহাস হয়ে আছেন পল্লীবন্ধু। পল্লীবন্ধু সকল ধর্মের আচার-আচরনে সমান সুযোগ সৃষ্টি করেছিলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেয়া বাণীতে সবার সুখ, শান্তি ও সম্বৃদ্ধি এবং উজ্জল ভবিষ্যত কামনা করেন।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments