চট্টগ্রাম অফিস : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারলো স্বাগতিক বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।জয়ের জন্য বাংলাদেশের ছুঁড়ে দেয়া ২০২ রানের সহজ টার্গেটে খেলতে নেমে আজ পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনেই লক্ষ্যে পৌঁছে যায় পাাকিস্তান। ২ উইকেটে ২০৩ রান করে পাকিস্তান।
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষেই ম্যাচ জয়ের পথ তৈরী করে রেখেছিলো পাকিস্তান। চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল বিনা উইকেটে ১০৯ রান। ম্যাচ জিততে পঞ্চম ও শেষ দিনে ১০ উইকেট হাতে নিয়ে পাকিস্তানের প্রয়োজন ছিল ৯৩ রান । অন্য দিকে ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ছিলো পাকিস্তানের ১০ উইকেট শিকার করা। তবে এ জন্য শেষ দিন বল হাতে অসম্ভবকে সম্ভব করতে হতো টাইগারদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে পঞ্চম দিনেও শুরু থেকেই বাংলাদেশ বোলারদের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক। আবিদ ৫৬ ও শফিক ৫৩ রান নিয়ে দিনের খেলা শুরু করেন।
তাইজুল ইসলামের করা ৩৯তম ওভারের শেষ তিন বলে তিনটি বাউন্ডারি আদায় করে নেন আবিদ। ৪৩তম ওভারে বাংলাদেশকে এই ইনিংসের প্রথম সাফল্য এনে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। লেগ বিফোর আউট হন অভিষেক টেস্ট খেলতে নামা শফিক। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৮টি চার ও ১টি ছক্কায় ১২৯ বলে ৭৩ রান করেন শফিক। এতে দলীয় ১৫১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ১৪৬ রান করেছিলেন আবিদ-শফিক।
প্রথম ইনিংসে ১৩৩ রান করা আবিদ আরও একটি সেঞ্চুরির পথেই হাটছিলেন। কিন্তু ব্যক্তিগত ৯১ রানে আবিদকে থামান প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে ৭ উইকেট নেয়া তাইজুল। লেগ বিফোর আউটের পর রিভিউ নিয়েও বাঁচতে
তখন জয় থেকে ৩১ রান দূরে থাকতে ইউট হন আবিদ। এরপর বাকী কাজটুকু অনায়াসে সেড়ে ফেলেন আজহার আলি ও অধিনায়ক বাবর আজম। ৫৯তম ওভারে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আজহার-বাবর। আজ ৯৩ রানের প্রয়োজন মেটাতে ১৫৩ বল খরচ করে পাকিস্তান।
আজহার ২৪ ও বাবর ১৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের তাইজুল-মিরাজ ১টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩০ রান। জবাবে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৮৬ রান। প্রথম ইনিংস থেকে ৪৪ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয় ।
ব্যাট হাতে প্রথম ইনিংসে ১৩৩ ও দ্বিতীয় ইনিংসে ৯১ রান করায় ম্যাচ সেরা হন পাকিস্তানের আবিদ।
আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তা ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্ ...
স্টাফ রিপোর্টার: মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফ ...
সব মন্তব্য
No Comments