স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একাংশের সাবেক নেতারা। তাদের আশঙ্কা, এতে ফের সিন্ডিকেট ফিরে আসবে এবং কর্মীদের অভিবাসন ব্যয় বহুগুণ বেড়ে যাবে।
শুক্রবার ২১ আগস্ট মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস (FWCMS) তাদের ওয়েবসাইটে বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেও তালিকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তালিকায় থাকা ২৫টি এজেন্সি হলো- বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড, তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এবং দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
বায়রার সাবেক নেতারা বলছেন, বর্তমানে বায়রার সদস্য সংখ্যা ১৭ শতাধিক। এর মধ্যে মাত্র ২৫টি এজেন্সিকে অনুমতি দেওয়া হলে বাকি ১৭০০-এর বেশি বৈধ এজেন্সি বঞ্চিত হবে। এতে বাজার সিন্ডিকেটের হাতে চলে যাবে। অতীতেও মালয়েশিয়ার শ্রমবাজার ১০ এবং পরে ২৫ ও ১০০ এজেন্সির সিন্ডিকেটের কারণে বন্ধ হয়েছে। ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে শ্রমবাজার বন্ধের পর ২০২২ সালে ফের চালু হলেও ২০২৪ সালের ১ জুন থেকে আবার বন্ধ হয়ে যায়।
তারা আরও জানান, ২০২৫ সালের ২৮ অক্টোবর মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ১০টি বাধ্যতামূলক শর্ত দিয়ে রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছিল। শর্তগুলোর মধ্যে ছিল গত পাঁচ বছরে কমপক্ষে ৩ হাজার কর্মী পাঠানোর অভিজ্ঞতা, নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র থাকা এবং কমপক্ষে ১০ হাজার বর্গফুটের স্থায়ী অফিস থাকা। বাংলাদেশ সরকার অন্তত তিনটি শর্ত শিথিল করার অনুরোধ জানিয়েছিল। এর ভিত্তিতে ৪২৩টি এজেন্সির তালিকা মালয়েশিয়ায় পাঠানো হলেও শেষ পর্যন্ত ২৫টির তালিকা প্রকাশ করা হলো।
বায়রা নেতাদের দাবি, সিন্ডিকেটমুক্তভাবে সব বৈধ এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখতে হবে, অন্যথায় কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে ৫ গুণ বেশি টাকা আদায়ের ঘটনা আবার ঘটবে। ইতোমধ্যে ২০২৪ সালে যেতে না পারা প্রায় ৫ হাজার কর্মী এখনও মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৬ জনের মরদেহ আজ দেশে ফেরত আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় থ ...
স্টাফ রিপোর্টার: লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ ভোর ৬টায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে আনা হয়। পররাষ্ট্র ম ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ, দুজনের বাড়ি নাটোর এবং একজনের বাড়ি রাজশাহী জেলা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। এখন থেকে সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দেশে না গিয়েই ...
সব মন্তব্য
No Comments