হারিয়ে যাওয়া মানিক সরকারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ : 24 Aug 2026
হারিয়ে যাওয়া মানিক সরকারের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন


ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনা ফরিদপুর উপজেলার রুলদহ গ্রামের আরশেদ আলী সরকারের পুত্র মোঃ মানিক সরকারের সন্ধানে রোববার  ( ২৩ শে আগষ্ট ২০২৬) বিকাল ৫ ঘটিকায় ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। মানিক সরকার গত ৭ই আগষ্ট ২০২৬ তারিখে একটি ফোন কল পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ।দীর্ঘদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরিরারের পক্ষ থেকে থানায় সাধারন ডায়েরি (জিডিনং ৪৭০) করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মানিক সরকারের স্ত্রী বলেন , সেদিন রাত্রে একটি ফোন আসার পর মানিক সরকার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। প্রশাসনের কাছে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য দাবি জানান।মানিক সরকারের বৃদ্ধ বাবা তার সন্তানরা ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মানিক সরকারের ভাই ও পবিারের সদস্যরা, এলাকাবাসী। তাদের চাওয়া মানিক সরকারকে দ্রত খুঁজে বের করুন“ সত্য উদঘাটন হোক, পরিবার ফিরে পাক তাদের আপনজনকে”

সম্পর্কিত খবর

;