স্টাফ রিপোর্টার: বঙ্গাব্দ ১৪৩২ কে স্বাগত জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি সোমবার ১লা বৈশাখ দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্ণেল তাহের মিলনায়তনে বৈশাখী মঙ্গল মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। ভোরে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে জাসদের নেতা—কর্মীরা দলের বৈশাখী মঙ্গল মিলনী অনুষ্ঠানে সমবেত হতে থাকেন। এই আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ আড্ডা, গল্প, আলোচনা। দলের নেতা—কর্মীদের পরিবারের সদস্যগণ নিজেদের বাসা থেকে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী বৈশাখী খাবার তৈরি করে নিয়ে এই আয়োজনে যোগ দেন। আলোচনায় তরুণ প্রজন্মের জাসদের নেতা—কর্মীরা দলের প্রধান কারাবন্দী জননেতা হাসানুল হক ইনুর অনুপস্থিতির বিষয়টি দুঃখভারাক্রান্ত হৃদয়ে প্রকাশ করে তাকে মুক্ত করার দৃঢ় সংকল্প গ্রহণ করেন। জাসদের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বলেন, ইউনুসের মবের রাজত্বে মেটিক্যুলাস ডিজাইনে বাঙালি ও আদিবাসীদের আত্মপরিচয়, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি মুছে ফেলার আগ্রাসী অভিযান চালছে। মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের বাঙালি ও আদিবাসীবাসীদের সাংস্কৃতিক প্রতিরোধ, প্রতিরোধের সংস্কৃতির প্রতীক হিসাবেই প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবেও স্বীকৃত অর্জন করেছে। ইউনুসের মবতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনকে নগ্নভাবে পদদলিত করে চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীদের আয়োজন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন এবং বিকৃত করেছে। আলোচনায় পহেলা উদযাপনকে প্রতিরোধের সংস্কৃতি, সাংস্কৃতিক প্রতিরোধ হিসাবে চিন্থিত করে জাসদের নেতা—কর্মীদের জাতীয় পুনর্জাগরণ সংগঠনে কাজ করে যাওয়ার আহবান জানানো হয়। আলোচনা অংশ নেন ৭০—৮০ দশকে জাসদ সমর্থিত ছাত্রলীগের তুখোড় নেতা শরীফ মোহাম্মদ খান, সাংবাদিক ইউনিয়নের নেতা বীরমুক্তিযোদ্ধা সালা উদ্দিন সেলিম, জাসদের সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, উপদেষ্টামন্ডলীর সদস্য সাইদুল্লা রুমি, জাসদ নেতা ও সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক রতন কুমার দাস, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো: আনোয়ারুল হক, এড.সাদিক হোসেন, জাতীয় শ্রমিকজোট বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, সহ-সম্পাদক আসলাম খান বাবু, কোষাধক্ষ্য মো: মনির হোসেন, আইন সম্পাদক এড.মো: সেলিম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, জাসদ ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদ, মহানগর উত্তর এর সহ-সভাপতি মাহাবুব খোকন, বাংলাদেশ ছাত্রলীগের(বৈজ্ঞানিক সমাজতন্ত্র)সভাপতি রাশিদুল হাসান ননী ও সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ প্রমুখ।
বিভিন্ন পর্বে বিভক্ত জাসদের এ বৈশাখি মঙ্গল মিলনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা এড. চিত্তরঞ্জন গুহ’র কন্যা এড. শ্রাবনী দত্ত জয়া গুহ।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments