রুহিন হোসেন প্রিন্স:
১.
নানা কারণে আয় কমে যাওয়া সাধারণ মানুষের জীবন চলছে না। নিত্যপণ্যের দামে মানুষ দিশেহারা। কম খেয়ে বেঁচে থাকা সাধারণ মানুষ বাজারে যাওয়ার পর মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন।
২.
কখনো কখনো দুই একটি পন্য সরবরাহের কৃত্রিম সংকট সৃষ্টি হলেও বাজারে পন্যের অভাব নেই। অথচ 'বেঁচা কেনা' কমে গেছে।
৩.
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হলেও সিন্ডিকেট ব্যবসায়ী ও চাঁদাবাজির পতন হয় নি। সিন্ডিকেট বহাল আছে। চাঁদাবাজির 'দল', 'বস ', বদল হয়েছে, হাত বদল হয়েছে, চাঁদাবাজি অব্যাহত আছে। ব্যবস্থা বদল ছাড়া এ অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে না।
৩.
ব্যবসায়ী সিন্ডিকেট,অসাধু ব্যবসায়ীদের চিন্হিত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ব্যবসায়ীদের কাছে বাজার ছেড়ে দেওয়া যাবে না। দূর্নীতি মুক্ত,দক্ষ ব্যবস্থাপনায় সরকারি উদ্যোগ বাড়াতে হবে।
৫.
সিন্ডিকেট ভাঙা, সর্বত্র চাঁদাবাজি বন্ধ, বাজারে নজরদারি বাড়ানো, রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু করতে হবে।
শ্রমজীবী মানুষের বসবাসের জায়গায় খোলা বাজারে পন্য বিক্রি করতে হবে। প্রয়োজনে গন বন্টন ব্যবস্থা চালু করতে হবে।
নিত্য পণ্যের আমদানি শুল্ক কমানো, কৃষকের উৎপাদিত পন্যের খরচ কমাতে সার কীটনাশক, পানি বিদ্যুৎ ডিজেলের দাম ও পরিবহন খরচ কমাতে হবে।
৬.
কৃষককে উৎপাদিত ফসলের ন্যায্য দাম ও ভোক্তাদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সারাদেশে "উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায়" গড়ে তুলতে হবে।
৭.
এই মুহূর্তে অগ্রাধিকার ভিত্তিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যক্রম গ্রহণ ও সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ, স্বচ্ছতা , জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
* * মনে রাখতে হবে বর্তমান ব্যবস্থায়, যারা এই ব্যবস্থা টিকিয়ে রেখে সরকার পরিচালনা করছে তাদের কাছে অনুনয় বিনয়ে কাজ হবে না।
জনগণের সোচ্চার কণ্ঠই সরকারকে তাঁর দায়িত্ব পালনে বাধ্য করতে পারে।
-লেখক: রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
১৪ অক্টোবর ২০২৪।
মানিক লাল ঘোষ:স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা কেবল একটি জাতীয় লজ্জার অধ্যায় নয়; ব ...
বর্ষার নদী কখনো কেবল পানি বহন করে না; সে বহন করে পলি, পোনা, প্রাণ, স্মৃতি এবং মানুষের জীবিকার দীর্ঘ ইতিহাস। সাম্প্রতিক বছরগুলোতে পদ্মা, যমুনা, মেঘনা ও তাদের শাখা-উপশাখা থেকে বড় আকারের পাঙাশ ধরা পড়ার ...
মো: মামুন হাসান:বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় সমুদ্র আজ এক নতুন সম্ভাবনার নাম। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং উপকূলীয় লাখো মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বঙ্গোপসাগর। প্রায় ৭১০ কিলোমিট ...
এ এইচ এম মাসুম বিল্লাহ:বাংলাদেশের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দুই বছরের কঠোর অধ্যবসায়ের পরিণতিই নয়, উচ্চশিক্ষার পথে ...
সব মন্তব্য
No Comments