বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে একটি পাটক্ষেত থেকে আব্দুস সামাদ খান (৭০) নামে এক চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ই জুন) দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৃধাপাড়া এলাকার মসজিদের পেছনের পাট ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুস সামাদ ওই এলাকার মৃত ওসমান গনির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকেই চা দোকানী আব্দুস সামাদকে পাওয়া যাচ্ছিলনা। সকালে স্থানীয় মসজিদের পেছনে পাটক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে মারধর এবং ছেলের বউয়ের নির্যাতনে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ ব্যাপারে তদন্তের আগেই পুলিশ কোন মন্তব্য করতে রাজি হয়নি।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments