ডেস্ক রিপোর্ট: দেশ ও দেশের বাইরে সমান জনপ্রিয় ব্যান্ড চিরকুট। এবার দীর্ঘ আট বছর পর তাঁরা চতুর্থ অ্যালবাম "ভালোবাসাসমগ্র" প্রকাশ করলো আজ। এ অ্যালবামে থাকছে নতুন দশটি গান। শারমিন সুলতানা সুমির কথা-সুরে গানগুলো তৈরি করেছে চিরকুট। আর এর মাধ্যমে দেশ বিদেশে চিরকুটের অগনিত শ্রোতাদের নতুন এ্যালবামের অপেক্ষা শেষ হলো।
ব্যান্ডটি জানায়, স্পটিফাই, এ্যাপল মিউজিক, ইউটিউব, ফেইসবুক মিউজিকসহ সকল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানগুলো আজ থেকে শুনতে পারবেন শ্রোতোরা। তাঁরা আরও বলেন এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না। ব্যান্ড হিসেবে এ্যালবাম আমাদের সবচেয়ে বড় অস্তিত্বের জায়গা। আমাদের আজকে ভাল ঘুম ভাল হবে। এরইমধ্যে “দামী” নামে প্রথম গানটির ভিডিও প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছে ব্যান্ডটি।
আরও দুটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছে তারা।
নতুন অ্যালবাম প্রকাশ সম্পর্কে চিরকুট জানায়, ২৩ বছর এর পথচলায় চিরকুটের মূল শক্তি ছিল শ্রোতাদের ভালোবাসা। তার সাথে ছিল সকল প্রতিকূলতাকে পিছে ফেলে এগিয়ে চলা, নিজেদের, ক্রমাগত সৃষ্টিতে নিয়মিত নতুন গান, পরিশ্রম ও একাগ্রতা। আর এ সবের মুলে ছিল ব্যান্ডের প্রতি আমাদের নিষ্ঠা আর নি:স্বার্থ ভালবাসা। আর তাই আমরা মনে করি ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু নেই। এমনিতে জীবন খুবই ছোট আর এই জীবনটাও ভালবাসার জন্য যথেষ্ট না। তাই এই অসীম স্পিরিটের সাথে থাকতে; নানা আঙ্গিকের ভালোবাসাকে কেন্দ্র করে দশটি গান নিয়ে শ্রোতাদের জন্য চিরকুটের উপহার “ভালোবাসাসমগ্র”
শারমিন সুলতানা সুমি বলেন, এ্যালবাম মানে একদম আমাদের ভাবনা এবং কাজ- এর প্রতিফলন থাকা। চিরকুট আমাদের ধ্যানের মত। আশা করছি আমাদের যারা ভালবাসেন, সেই জায়গাটা বুঝতে পারেন; আমাদের এ স্বতঃস্ফূর্ত নতুন বাংলা গানগুলো তাঁদের হৃদয়ে পৌঁছাবে। এছাড়া চিরকুট নিয়ে গত ২৩ বছরে আমাদের একান্ত যাত্রায় নিজস্ব একটা ভ্রমণ তৈরি হয়েছে। এই পথ পরিক্রমায় এত মানুষের দোয়া, ভালবাসা পেয়েছি যে ভালবাসার ভাষায়; গানে গানেই প্রতি নিয়ত তার প্রতিদান দেয়ার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমরা অতি ক্ষুদ্র মানুষ। পৃথিবীতে ভাল কিছু করে যাওয়ার চেষ্টা করছি মাত্র।
তিনি আরও বলেন, “এই এ্যালবামের একটা বিশেষ ব্যাপার হচ্ছে আমাদের বর্তমান চারজন সদস্যের জীবনের প্রথম সম্পূর্ণ স্টুডিও এ্যালবাম এই “ভালোবাসাসমগ্র”। প্রান্ত, দিব্য, ইয়ার আর শুভ্র। ওরা এটা নিয়ে খুব খুশি। আমার ওদের খুশি দেখতে অদ্ভুত আনন্দ লেগেছে। সব মিলিয়ে ভালোবাসার বহুমাত্রিকতায় এবারের অ্যলাবামের গানগুলো তুলে ধরার চেষ্টা করেছি। স্বতঃস্ফুর্তভাবে যে কথাগুলো ভেতর থেকে এসেছে, যে সুর হৃদয়ে বেজেছে; তা দিয়েই ব্যান্ডের সবাই অনেক পরিশ্রম আর যত্ন করে গানগুলো তৈরি করেছি।”
অ্যালবামের গানগুলো হল- দামী, হিয়া, উত্তরে ভাল না, আগুন, ডাক, কেন তুমি এলে না, ভালোবাসি তোমায়, দিন যায়, অসুখ সেরে যায়, দরদী।
অ্যালবামটির মিউজিক প্রডিউস করেছে চিরকুট। কো-প্রডিউসার হিসেবে কাজ করেছে তরুণ প্রতিভাবান শিল্পী, প্রডিউসার জাকির আহমেদ। গানগুলোর মিক্স মাস্টার করেছেন ইফতি খাইরুল আলম শুভ এবং তার সহযোগী ছিলেন জাকির এবং ইয়ার হোসেন। অ্যালবামের ৩টি গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। যেগুলো তৈরি করেছে লাইভটুওয়েব এবং আফফান আজিজ প্রিতুল। এ্যালবাম আর্ট ওয়ার্ক করেছেন রাকিব রহমান। গানগুলো রেকর্ড করা হয়েছে স্টুডিও কোকিল এবং বাটার রেকর্ডস-এ। পোস্ট প্রডাকশন এর কাজ হয়েছে বাটার রেকর্ডস-এ। বাকি গানগুলোর লিরিক্যাল ভিডিও দিয়ে ঘটছে অ্যালবামের দশটি গানেরই শুভমুক্তি।
৯ মে মুক্তি পেতে যাচ্ছে প্রথম মিউজিক ভিডিওটি। পরের সপ্তাহেই দ্বিতীয় মিউজিক ভিডিওটি মুক্তির কথা রয়েছে। পর্যায়ক্রমে অন্য গানগুলোও মিউজিক ভিডিও আকারে রিলিজ হবে। গানের ডিস্ট্রিবউশন পার্টনার হিসেবে থাকছে বন ফায়ার।
চিরকুট জানায়, গান রিলিজের পাশাপাশি, এ্যালবাম " ভালোবাসাসমগ্র" উপলক্ষে খুব শিগগিরই বিশেষ একক কনসার্ট-এর ও পরিকল্পনা করছে ব্যান্ডটি।
ব্যান্ড ভ্রমনের বর্তমান লাইন আপ-
শারমিন সুলতানা সুমি- কথা, সুর, কণ্ঠ
পাভেল আরিন- সাউন্ড প্রডাকশন, ড্রামস
রায়হান ইসলাম শুভ্র-রিদম গিটার
দিব্য নাসের- লিড গিটার, হারমনি ভয়েস
ইশমামুল ফারহাদ- বেইজ গিটার
রায়হান পারভেজ আকন্দ প্রান্ত- ব্যাঞ্জ, ম্যান্ডোলিন, ইউকুলেলে, গিটার, স্ট্রামস্টিক
ইয়ার হোসেন-কি বোর্ড, হারমোনিয়াম, ভায়োলিন।
ফায়েজ সাগর- সাউন্ড ইঞ্জিনিয়ার
https://www.youtube.com/@chirkuttofficial/videos
https://www.youtube.com/watch?v=z_Bi5dS2Z-A
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments