স্টাফ রিপিটার: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, দীর্ঘ দেড় দশক আওয়ামী লীগ জনগণের উপর যে গুম-খুন, অত্যাচার-নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ছাত্রজনতার অভ্যূত্থানে পতিত আওয়ামী লীগ এখন অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে।
বুধবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে শেখ হাসিনাসহ তাদের দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, শেখ হাসিনা বলেছেন হাসিনা পালায় না, আওয়ামী লীগ পালায় না। সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হোন। আপনি দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করে পালিয়েছেন। আপনি নিষ্পাপ ছাত্রদের হত্যা করে পালিয়েছেন। আপনি দেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসস্তপে পরিনত করে পালিয়েছেন। আপনার ছেলে-মেয়ে, বোন ভাগিনা-ভাগনি কেউ দেশে থাকে না। তাই ভাবছেন এদেশ ধ্বংস হয়ে গেলে আপনার কিছুই আসে যায় না।
তিনি বলেন, আপনি ক্ষমতায় এসেই দেশপ্রেমিক সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের হত্যা করেছেন। হেফাজতের অনেক নিষ্পাপ বাচ্চা হাফেজদের হত্যা করেছেন। আয়নাঘর তৈরী করে বছরের পর বছর বিরোধী মতধারীদের অমানুষিক অত্যাচার করেছেন। ছাত্রজনতার আন্দোলন দমন করার জন্য দলীয় ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। আর সেই অস্ত্র দিয়ে এখনও দেশকে অস্থির করার চেষ্টা করছে আপনার ক্যাডার বাহিনী।
সালাম বলেন, সংখ্যালঘুদের বাড়ীঘর লুটপাট করে নাম দিচ্ছেন সাধারণ মানুষের। এই আওয়ামী লীগ নিজেরা নিজেদের গুলি করে আন্দোলন করে। তা দেশবাসী জানে। এবার ছাত্রজনতার আন্দোলনেও আওয়ামী লীগের সন্ত্রাসীরাই জড়িত। ইতিমধ্যে আওয়ামী লীগের অনেক কর্মী স্বীকারোক্তি দিয়েছে। সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের সোনার ছেলেরা। তা সংখ্যালঘুরাই স্বীকার করেছে। বাংলাদেশের সকল অপকর্মের জনক আওয়ামী লীগ। তাই এদের কাউকে রক্ষা করা যাবে না। সকলকে আইনের আওতায় আনতে হবে।
এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকততুল্লাহ বুলু, চেয়ারপার্সন উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments