ডেস্ক রিপোর্ট: বাজেটে শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশনিং, আবাসন, শ্রমিকদের সন্তানদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র ও পরিবহণ খাতে বরাদ্দ রেখে বাজেট প্রণয়ন করার দাবিতে আজ বেলা ১১টায়, সাভার রানা প্লাজা স্মৃতিসৌধের সামনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোল বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সাভার অঞ্চলের নেতা ও গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি মো. মনির হোসেন, বক্তব্য রাখেন অধিকার আন্দোলনের সমন্বয়কারী শহীদুল ইসলাম সবুজ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা রাজু আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, যে শ্রমিকের শ্রমে—ঘামে উপার্জিত অর্থে বাজেট প্রণীত হয়, সবসময়ই সেই শ্রমিকরা বাজেট বরাদ্দ থেকে উপেক্ষিত থাকেন। লুটেরা ব্যবসায়ী, শিল্পপতিরাই লাভবান হয় বাজেটে।
বক্তারা বাজেট পাশের আগে অবশ্যই শ্রমিকদের আর্মি রেটে রেশনিং, আবাসন, শিশু দিবাযত্ন কেন্দ্র ও পরিবহন খাতে বরাদ্দ রাখার দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে আগামী দুই থেকে তিন দিনের মধ্য ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত শান্তিরক্ষীদের অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর ২৯ মে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দি ...
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
সব মন্তব্য
No Comments