ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৩ জন

প্রকাশ : 26 Nov 2026
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৩ জন

স্টাফ রিপোর্টার: সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জনে এবং মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের।


গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা ও রাজশাহী বিভাগে ১১৮ জন করে, বরিশাল বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে ৬ জন রয়েছেন।


ঢাকা মহানগরের পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১২০ জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৩৪ জন ভর্তি হন। ঢাকা মহানগরে এ বছর মোট আক্রান্ত ৩৭ হাজার ৮৯১ জন, মৃত্যু ২৩৩ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৭৭ জন।


চলতি বছর এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৭৫২ জন রোগী। বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৮৬১ জন।


সম্পর্কিত খবর

;