স্টাফ রিপোর্টার: কমরেড ভ্লাদিমির ইলিচ লেনিনের জন্মদিবস উপলক্ষে আজ ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার বিকেল ৫টায় পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র উদ্যোগে “লেনিন এবং লেনিন-উত্তর সাম্রাজ্যবাদ’’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহীন রহমান।
আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। এছাড়াও মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন শংকর আচার্য, বিকাশ সাহা, কল্লোল বণিক প্রমুখ সহ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, লেনিনের চিন্তা ও সংগ্রাম আজও সমানভাবে প্রাসঙ্গিক। সাম্রাজ্যবাদ তার আগ্রাসী থাবা বিশ্বব্যাপী আরও বিস্তৃত করতে চাইছে। বর্তমান সময়ে সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলো নতুন রূপে আবির্ভূত হয়েছে এবং তা মানবজাতির জন্য হুমকিস্বরূপ। সাম্রাজ্যবাদ সংকটে পরলেই নতুন নতুন পায়তারা সৃষ্টি করে তার নিয়ন্ত্রণ বজায় রাখতে মরিয়া।
সিপিবির সদস্য এবং সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, লেনিনের আদর্শ ও বিপ্লবী তত্ত্ব আজও শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে অনন্ত প্রেরণা জোগায়। সাম্রাজ্যবাদ নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের প্রচার এবং প্রসার ঘটাচ্ছে।
মূল প্রবন্ধে সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান বলেন, সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই চালাতে গিয়ে আমাদের লেনিনের কাছে বারবার ফিরে যেতে হয়। সেসময়কালের সাথে বর্তমান সাম্রাজ্যবাদ নতুন নতুন উপায়ে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে।
কমরেড অধ্যাপক এম এম আকাশ বলেন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশে দেশে সংগ্রাম চলছে। নতুন রূপে সাম্রাজ্যবাদ দেশে দেশে বাণিজ্যযুদ্ধ চাপিয়ে দিচ্ছে। সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্যগুলো আরও সংহত হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments