ডেস্ক রিপোর্ট: রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পল্লবী থানা সম্মেলনের শ্রমিক সমাবেশে বর্ষীয়ান শ্রমিকনেতা মনজুরুল আহসান খান বলেছেন, বর্তমানে দেশের শ্রমজীবী মানুষ চরম দারিদ্রতার কষাঘাতে জর্জরীত। জীবন ব্যয় মেটাতে গিয়ে মানুষের প্রাণ ওষ্ঠাগত।
তিনি আরো বলেন, সরকার একেরপর এক গণবিরোধী পদক্ষেপ গ্রহণ করে শ্রমিক মেহনতী মানুষের জীবন ও জীবিকার অধিকার হরণ করে চলেছে। তিনি অবিলম্বে রিকশা শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন বন্ধ করে তাদের রুটি-রুজির অবাধ সুযোগ নিশ্চিত করার দাবি জানান।
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পল্লবী থানা সম্মেলন আজ ২৯ মে, সোমবার বিকাল ৪টায় পল্লবীর বাউনিয়া বাধ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপমহাদেশের প্রখ্যাত শ্রমিকনেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ মনজুরুল আহসান খান, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, রাগীব আহ্সান মুন্না, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারি, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, পল্লবী থানার শ্রমিকনেতা মো. দিদার,করিম ব্যাপারী,আলম চাঁদ, মো. হাসান, সিরাজুল ইসলাম, মো. সোহেল, ইমরান হোসেন শিপলু, জিল্লুর রহমান মিলন, শরিফ।
সম্মেলন থেকে অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান, শ্রমিকের জন্য রেশনসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবি আদায়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষনা দিয়ে মোহাম্মদ আলীকে সভাপতি, আলম চাঁদকে সাধারণ সম্পাদক, মো. সোহেলকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও মো. সোহাগকে সাংগঠনিক সম্পাদক করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের পল্লবী থানা কমিটি গঠন করা হয়।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments