ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের মুসলমানদের সুন্নাহ দাড়ি নিয়ে কটাক্ষপূর্ণ স্লোগানের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এডভোকেট জুবায়ের বলেন, সম্প্রতি যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন মুসলমানদের অন্যতম সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে ‘দাড়িওয়ালাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’- এমন স্লোগান দিয়েছেন। তার এ ধরনের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এটি অত্যন্ত অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও ধৃষ্টতাপূর্ণ আচরণ।
তিনি আরও বলেন, কোনো ধর্মের অনুসারীদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি বা ধর্মীয় অনুষঙ্গ নিয়ে অবমাননাকর কিংবা কটাক্ষপূর্ণ বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ধর্মীয় অনুভূতির প্রতি সবার শ্রদ্ধাশীল থাকা উচিত। যুবদল নেতা নয়নের বক্তব্য সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপন্থী।
এডভোকেট জুবায়ের বলেন, যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে তার এ ধৃষ্টতাপূর্ণ ও বিতর্কিত স্লোগানের জন্য দেশবাসী এবং বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির হাইকমান্ডকে তাদের অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের এ বক্তব্যের বিষয়ে সুস্পষ্ট অবস্থান ঘোষণা করতে হবে। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত ও স্পষ্ট অবস্থান জানানো না হলে দেশবাসীর মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেবে- বিএনপি কি যুবদল নেতা নয়নের এ ধরনের স্লোগান ও বক্তব্যকে সমর্থন করে? বিএনপির হাইকমান্ডের উচিত, কোনো ধরনের অস্পষ্টতা না রেখে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা।
তিনি রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ, ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দেশের সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার তুমুল বাগ্বিতণ্ডার ঘটনা ঘ ...
বরিশাল অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে ভোট দেবে। তাই ঘন ঘন আন্দোলনের ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনৈতিকভাবে অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্ব থেকে সরে না আসায় সাত মাসে সরকার একেবারে লেজেগোবরে ...
বিশেষ প্রতিরনিধি:দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের একটি অংশ মিলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। সবাই সতর্ক থাকবেন। ...
সব মন্তব্য
No Comments