ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি। রোববার ( ৪ মে ) রাতে তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোষ্টে এ পদত্যাগের ঘোষণা দেন ইমি।
তার পোষ্ট হুবহু তুলে ধরা হলো-
আমা, শেখ তাসনিম আফরোজ ইমি,
জাতীয় নাগরিক কমিটির একজন কেন্দ্রীয় সদস্য। আমি আজ, এই মুহূর্ত থেকে জাতীয় নাগরিক কমিটির সাথে সকল প্রকার সংশ্লিষ্টতা ত্যাগ করলাম। নাগরিক কমিটির সর্বশেষ মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী মার্চের ১৫ তারিখের পর থেকে নাগরিক কমিটির অর্গানোগ্রামে আর কোন ভ্যালিডিটি নেই। তাই কারোর কাছে পদত্যাগপত্র দেয়ার সুযোগ না থাকায় ঘোষণাটি এখানেই দিলাম। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি।
একইসাথে দেশের সার্বভৌমত্ব এবং নারীর প্রশ্নে কেউ বাঁধা হিসেবে আসলে তাকে এক চুলও ছাড়া না দেয়ার ও জীবন দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ঢাকাস্থ ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশের অখণ্ডতা বিরোধী সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্র ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বাজেট আলোচনার সময় জামায়াতে ইসলামী ও নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তার বক্ত ...
স্টাফ রিপোর্টার: প্রতি তিন মাস অন্তর বাজেট বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে তার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, ...
স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, কর্ম ও বহুমুখী রাষ্ট্রনায়কোচিত অবদান নিয়ে আরও বস্তুনিষ্ঠ ও উচ্চমানের গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয় ...
সব মন্তব্য
No Comments