স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর রুপনগর থানা বিএনপির বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেছেন,স্বৈরাচার আওয়ামী লীগ লুকালেও তার পেতাত্মারা এখনও লুকায়নি। আওয়ামী স্বৈরাচাররা ঘাপটি মেরে আছে। যেকোন সময় মাথা চাড়া দিতে পারে। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,আমাদের দলের সিনিয়র নেতরা আগেই বলেছেন চাদাবাজি, দখলবাজি এবং লুটপাটের সহিত আমাদের দলের লোকও যদি জড়িত থাকে তাকেও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট তুলে দিবেন। বিএনপি এ বিষয়ে কোন ছাড় দিবে না।
আজ বুধবার বিকেলে রাজধানীর রুপনগরের দোয়ারীপাড়া বাজারের সামনে থেকে ছাত্র-জনতার গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবীতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রুপনগর থানা বিএনপির বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্যে এসব কথা বলেন।
বিক্ষোভ মিছিলটি দোয়াড়ীপাড়া বাজার থেকে শুরু করে বর্ধিত পল্লবীর রোড দিয়ে মিল্ক ভিটার মোড় হয়ে চলন্তিকার মোড়ে
গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহবায়ক অলিউল হাসনাত তুহিন, শিপু মোল্লা, আব্দুল ওহাব আবু, নাছির উদ্দীন রাজু, নিজাম উদ্দিন জসীম, যুবদল নেতা রওশান হাসান,৭ নং আঞ্চলিক ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর,থানা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম, ইউসুফ মাদবর, রেজাউল কবির রেজা, মিল্লাত, আদিব, শাহজাহান ভূইয়া, আল আমিন, সুলতান মিয়া, ৯২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,৬ নং আঞ্চলিক ওয়ার্ডের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মারুফ, সাংগঠনিক সম্পাদক লোকমান সিকদার,যুবদলের থানা আহবায়ক শোয়েব খান, স্বেচ্ছাসেবকদলের থানা সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ টুটুল,শ্রমিকদলের থানা আহবায়ক মোঃ আমিন, সাধারণ সম্পাদক মোঃ মিন্টু, মহিলাদল থানা আহবায়ক শিল্পী আক্তারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments