রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : স্কুলের এক ছাত্রকে মারধরের পর কানধরে ওঠবস করানোর অভিযোগ পাওয়া গেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল সাড়ে দশটার দিকে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্তকে আটক করে তার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক লিপন শরীফকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন।
ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দন্ডপ্রাপ্ত লিপন শরীফ নাঠৈ গ্রামের বাসিন্দা বাদশা শরীফের ছেলে ও জেলা যুবদলের সাবেক সদস্য।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন গৌরনদী উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. মেহেদী হাসান।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. শাহিন জানিয়েছেন-লিপন শরীফ দীর্ঘদিন থেকে স্কুলের শিক্ষার্থীদের বিভিন্নধরনের হয়রানী করে আসছিলো।
তিনি আরও জানিয়েছেন, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্কুলের বিরতীকালীন সময় লিপন শরীফ অহেতুক দশম শ্রেনীর এক ছাত্রকে মারধর করে। একপর্যায়ে স্কুলের মাঠের মধ্যে এনে কানধরে ওঠবস করানো হয়। এসময় বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা এর প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকদের অকথ্যভাষায় গালিগালাজ করে অভিযুক্ত লিপন শরীফ।
প্রধান শিক্ষক আরও জানান, এনিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্তর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
এসময় লিপন শরীফ লাঠি হাতে স্কুলের মধ্যে প্রবেশ করলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে তাকে (লিপন) অবরুদ্ধ করে স্কুলের একটি কক্ষে আটক করে রাখে।
এনিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক তিনি (প্রধান শিক্ষক) বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমকে অবহিত করেন।
ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান থানা পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন।
এসময়েও স্কুলের শিক্ষার্থীরা অভিযুক্ত লিপন শরীফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক লিপন শরীফকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ছাত্রীদের শ্লীলতাহানিকর কথা ও ছাত্রদের উপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে লিপন শরীফকে দণ্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, দন্ডপ্রাপ্তকে ওইদিন দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর টোল প্লাজা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, সড় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন দুই ভাই। রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পা ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচার ও অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে বেনাপোল ...
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। উপকূলীয় জেলা সাতক্ষীরাসহ আশপাশের অঞ্চলের অর্থোপেডিক চিকিৎসায় এক নির্ভরতার নাম হয়ে উঠেছেন ডা. হুমায়ূন কবির। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হাড়-জোড় ও অর্থোপেডিক ...
সব মন্তব্য
No Comments