আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত, অন্য হাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের হাত ধরে হাসিমুখে হেঁটে চলার সেই মুহূর্তটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম।
শনিবার ১২ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “BRICS Summit 2026 gets underway in Delhi”। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী মোদীকে তাঁর ডান পাশে পুতিন এবং বাম পাশে শি জিনপিংয়ের হাত ধরে থাকতে দেখা যায়, যা এই সম্মেলনের অন্যতম তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএনআই-এর বরাতে দ্য ট্রিবিউন জানিয়েছে, ভারতের সভাপতিত্বে ভারত মণ্ডপমে শুরু হওয়া এই সম্মেলনে মোদী, পুতিন ও শি একসঙ্গে করমর্দন ও হাসি বিনিময় করেন, যা ব্যক্তিগত সখ্যতা এবং কূটনৈতিক ঐক্যের প্রতিফলন। ছবিতে তিন নেতাকে হালকা মেজাজে হাসতে এবং হাত ধরে থাকতে দেখা গেছে। এই দৃশ্য গত মাসে বিশকেকে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের সেই উষ্ণতারই পুনরাবৃত্তি বলে উল্লেখ করেছে লেটেস্টলি ও দ্য স্টেটসম্যান।
ভারত ১২-১৩ সেপ্টেম্বর এই সম্মেলনের আয়োজক। এবারের ১৮তম ব্রিক্স সম্মেলনে ১১টি সদস্য দেশ এবং ১০টি অংশীদার দেশের নেতারা ছাড়াও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা উপস্থিত রয়েছেন। সম্মেলনে গ্লোবাল গভর্ন্যান্স সংস্কার, গ্লোবাল সাউথের উদ্বেগ এবং সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হচ্ছে।
উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, ব্রিক্স কারো বিরুদ্ধে নয় এবং এই ঐক্য ও ঐকমত্যকে বৈশ্বিক মঞ্চে সুনির্দিষ্ট ফলাফলে রূপান্তর করতে হবে। তিনি ব্রিক্সের প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা রক্ষায় একটি ‘BRICS Continuity and Implementation Mechanism’ গঠনের প্রস্তাবও দেন। এর পাশাপাশি মোদী শুক্রবার পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে পশ্চিম এশিয়া ও কৃষ্ণ সাগর অঞ্চলের যুদ্ধ, সামুদ্রিক বাণিজ্য এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন এবং শনিবার সন্ধ্যায় শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে বৈঠকে বসবেন বলে আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের তোলেদো অঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ ...
সব মন্তব্য
No Comments