শাহ আলম ডাকুয়া:
‘সের’ বা ‘স্যার’ একটি পরিমাপের একক যা ভর পরিমাপের জন্য একসময় বাংলায় এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে ব্যবহৃত হতো। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান- এ অঞ্চলে শব্দটি খুবই পরিচিত। ১ সের প্রায় ৯৩৩.১ গ্রাম (একক)-এর সমান।
দেশীয় রীতিতে ওজন পরিমাপের বা ভারের একক ‘সের’। ১ সের পরিমাণ ধান-চাল মাপার যে বস্তুটি/পাত্রটি তার নাম ‘পুরা’। যা সাধারণত বেত কিংবা বাঁশের বেতি দিয়ে তৈরি করা হতো। বানানোর পর পুরাটিকে গোবর/গাবের রস দিয়ে মুড়িয়ে শুকিয়ে নেয়া হতো। যাতে বাঁশ-বেত ঘুণে পোকায় না খায়।
পুরা যে শুধু এক সের পরিমাণ চাল ধরে সেই মাপের ছিল তা নয়। অনেকে ২ সের, ৫ সেরের পুরাও বানিয়ে নিতো মাপার সুবিধার্থে।
বর্তমানে শহর কিংবা গ্রামে টিনের বা স্টিলের পট ব্যবহার করে চাল মেপে রান্না করতে নেয়া হয়। আমরা পুরা বলতে এক প্রকারের পট বুঝি যা দিয়ে ১ সের পরিমাণ চাল মাপা হয়। দেশীয় রীতিতে আরো পরিমাপের একক আছে- তোলা, পোয়া, ছটাক, পাহাড়ি/ধরা মণ, কাডি ইত্যাদি।
উজিরপুরের কথ্যভাষার এই ‘পুরা’ (১ সেরের পট) দিয়ে শস্য-পণ্য মাপার কাজ করা হতো। বিশেষ করে চাল মাপার কাজে সেরের গ্রহণযোগ্যতা ছিল একক ও আকাশচুম্বী। সের হারিয়ে যাওয়াও পুরা নামক চাল মাপার বাঁশ-বেতের পটটি এমনকি পুরা নামটিই হারিয়ে গেছে।
১৯৮২ সালের পহেলা জুলাইয়ের পূর্ববর্তী সময় পর্যন্ত সময়ে বহুলভাবেই প্রচলিত ছিল। আর ১৯৮২ সালের পহেলা জুলাইয়ে আমাদের দেশে ম্যাট্রিক পদ্ধতি চালু হওয়ার পর ধীরে ধীরে এই দেশীয় রীতির পরিমাপ পদ্ধতিটির বিলুপ্তি শুরু হয়। আশির দশকে রেডিও খুবই জনপ্রিয় ছিল। তখন দীর্ঘদিন ধরেই রেডিওতে একটি ঘোষণা দেওয়া হয়, ‘১ জুলাই থেকে মেট্রিক পদ্ধতির প্রচলন করা হয়েছে, তাই আর বাংলা পদ্ধতিতে পরিমাপ চলবে না এখন মেট্রিক পদ্ধতি ব্যবহার করতে হবে। সেরের পরিবর্তে কেজি.... ইত্যাদি।’
এ সময় থেকে ব্যাপকভাবে উজিরপুরের গ্রাম থেকে পুরা দিয়ে ধান-চাল মাপার পদ্ধতিটিও উঠে যেতে শুরু করে। এখন গ্রামগঞ্জের হাটবাজারে কেজি চলে আসছে। এমনকি বাড়িতে বাড়িতেও কেজির মাপের জন্য ইলেকট্রিক ওজন পরিমাপক, দাড়িপাল্লা চলে এসেছে। আর কমে গেছে পুরার ব্যবহার।
পুরার সাথে সাথে গ্রাম থেকে উঠে গেছে বউড্ডা দিয়ে ধান মাপার পদ্ধতিটিও। তখন একটি বউড্ডায় যতটুকু ধান ধরতো তাকে ‘কাডি’ বলা হতো। ২০২৫ সালে এসে উজিরপুরের বিভিন্ন গ্রামে সরেজমিনে কাডির অস্তিত্ব খুবই কম পাওয়া গেছে। বউডার আকৃতি ছিল বেশ বড়। বাঁশের তৈরি একটি বউডায় অঞ্চলভেদে ২০ সের, ২৫ সের ধান বা চাল মাপার মতো আকৃতি বড় করা হতো।
এক কাডি ধানের বীজ দিয়ে যতটুকু জমিতে ধান চাষ হতো তাকে বলা হতো ‘এক কাডির বাইন’। তোর ওখানে জমি কতটুকু? উত্তরে কৃষক বলতেন, ‘এক কাডির বাইন’। এক কাডির বাইন বলতে মোটামুটি ২০ শতাংশের মতো জমিকে বুঝাতো। অর্থাৎ বাঁশ-বেতের তৈরি ধান-চাল মাপার পুরা, বউড্ডা হারিয়ে যেতে বসেছে।
মোঃ আব্দুর রহিম (কৌশিক)রাষ্ট্র পরিচালনা কখনো কেবল দৃশ্যমান প্রতিষ্ঠান, সংবিধান কিংবা আনুষ্ঠানিক কাঠামোর ভেতর সীমাবদ্ধ থাকে না। ইতিহাস সাক্ষ্য দেয়- ক্ষমতার অলিন্দে এমন কিছু অদৃশ্য বলয় প্রায় সব সময়ই সক্ ...
মানিক লাল ঘোষ:বাঙালির চেতনা ও মননে কবি নজরুল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবির্ভাব ছিল ধূমকেতুর মতো। তাঁরা দুজনেই ছিলেন আপাদমস্তক স্বাধীনতাকামী, অসাম্প্রদায়িক এবং শোষণের বিরুদ্ধে আপসহ ...
মোঃ খালিদ হাসান:বাংলাদেশের সামনে জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সংকট নয়, এটি অর্থনীতি, জনস্বাস্থ্য, কৃষি, জীববৈচিত্র্য ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের প্রশ্ন। তাপদাহ, বায়ুদূষণ, নদীভাঙন, লবণাক্ততা বৃ ...
মোঃ মামুন হাসান:পবিত্র ঈদুল আযহা মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আত্মত্যাগ, আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মহিমান্বিত শিক্ষাই এ উৎসবের মূল প্রতিপাদ্য। হযরত ই ...
সব মন্তব্য
No Comments