স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ সচিবালয়। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, শেরেবাংলা নগরে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ৩১ একর জমির ওপর নির্মিত হবে নতুন সচিবালয়। এই পুরো প্রকল্পটি বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে। নতুন সচিবালয়ে ২০২৯ সাল থেকে অফিস কার্যক্রম শুরু করা যাবে বলেও জানান তিনি।
এছাড়া আজকের মন্ত্রিপরিষদ বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে 'নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়' করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রংপুর অফিস: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ঝড়-বৃষ্টি ও তাপদাহের কোনো আশঙ্কা নেই। আজ রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থ ...
স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি আধুনিক ব্রডগেজ রেলকোচের প্রথম চালান এসে পৌঁছেছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর ৪টার দিকে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে ধূমপান করার অপরাধে এক চিকিৎসককে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর, ২০২ ...
সব মন্তব্য
No Comments