ডেস্ক রিপোর্ট: ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ‘কুইন্স ব্যাটন’ গত ৬ জানুয়ারী ঢাকায় এসেছে । এরপর বিভিন্ন স্থান ঘুড়ে আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) ভবনে সাফে স্বর্ণজয়ী আরচার রোসান সানা ও ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের হাত থেকে আনুষ্ঠানিকভাবে ব্যাটন গ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এসময় উপস্থিত ছিলেন বিওএর সহ সভাপতি শেখ বশির আহমেদ মামুন, উপমহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু সহ অন্যান্য কর্মকর্তারা।
অলিম্পিক ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ‘কুইন্স ব্যাটন’কে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
যুক্তরাজ্যের রাণীর শুভেচ্ছা বার্তা নিয়ে কমনওয়েলভুক্ত ৭২টি দেশ পরিভ্রমণের অংশ হিসেবে শ্রীলংকা থেকে ব্যাটনটি এর ২৬তম গন্তব্য বাংলাদেশে এসেছে গত ৬ জানুয়ারী।
এসএ গেমসে স্বর্ণ এবং রৌপ্য পদক জয়ী বাংলাদেশের সেরা ১২ জন খেলোয়াড় কুইন্স ব্যাটন রিলের ভ্রমণে প্রতিনিধিত্ব করবেন। করোনা মহামারির কারণে এবারের কুইন্স ব্যাটন রিলে স্বল্প পরিসরে আয়োজিত হচ্ছে।
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস-২০২২ এর অফিসিয়াল কুইন্স ব্যাটন রিলে গত ৮ অক্টোবর ২৯৪ দিনের যাত্রা শুরু করে। ঐতিহ্যগতভাবে রাণী ব্যাটনের ভেতরে কমনওয়েলথ গেমসের জন্য একটি বার্তা রেখেছেন, যা ২৮ জুলাই ২০২২ তারিখে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পাঠ করা হবে। বার্তাটির উদ্দেশ্য হলো, কমনওয়েলথভুক্ত সব দেশ ও অঞ্চলের ক্রীড়াবীদদের একত্রিত করা এবং গেমসে তাদের অংশগ্রহণকে উৎসাহ দেওয়া। বাংলাদেশ পরিভ্রমণ শেষে কাল কুইন্স ব্যাটন যাবে ভারতে ।
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হওয়ার লজ্জা নিয়েই সফর শুরু করেছিল বাংলাদেশ। সেই ব্যর্থতাকে পেছনে ফেলে ডারউইনে ৯ উইকেটের ঐতি ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, আগামী বছরই সম্ভবত পেশাদার ফুট ...
ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অস্ট্রে ...
সব মন্তব্য
No Comments