ডেস্ক রিপোর্ট: বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন:-
বাণী
“বাংলা সাহিত্যের অবিসংবাদিত প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর অ¤øান স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।
আমাদের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে বিশ্বকবির অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত বহুমূখী প্রতিভার অধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ঔপন্যাসিক, কবি, সঙ্গীতশ্রষ্টা, কন্ঠশিল্পী, অভিনেতা, চিত্রকর ও দার্শনিক হিসেবে বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তাঁর অনন্য সৃষ্টিকর্মে গভীর জীবনবোধ এবং সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদন মানুষের হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করে। তাঁর রচিত গান আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে আমরা গর্বিত। তাঁর সৃষ্টিতে চিরাচরিত ধারার বাহিরে স্বাতন্ত্র্যবোধের পরিচয় সুস্পষ্ট। ধর্ম-লোকাচার, রাজনীতি ও সমাজচিন্তা এবং বিশ্বভাবনায় এই স্বাতন্ত্র্যবোধ তাঁর বিশাল সাহিত্য সংস্কৃতির পরিমন্ডলে বাংলা ভাষাভাষীর মানসলোক নির্মাণে নতুন মাত্রা যোগ করেছে। বাংলা ভাষাভাষীরা কবির জন্মদিবসটি পালন করে হৃদয়উৎসারিত আবেগ ও পরম শ্রদ্ধায়।
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অনন্য সৃষ্টিতে একদিকে যেমন মানুষের মুঢ়তা, স্থবিরতার বিপন্ন ছবি ফুটিয়ে তুলেছিলেন, আবার অন্যদিকে তিনি অনগ্রসর জাতিগোষ্ঠীর সব অচলায়তন ভেঙ্গে বিশে^র অগ্রসর জাতিসমূহের কীর্তিময় অর্জনগুলোকে গ্রহণ করার আহবান জানিয়েছিলেন। আবার বাংলা বাংলাভাষীর জনগোষ্ঠীর অনিন্দ্য সুন্দর সংস্কৃতি ও ঐতিহ্যের উপাদান সমূহ এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ সূর ও বাণীর অনন্য ব্যঞ্জনায় ফুটিয়ে তুলেছেন তাঁর প্রতিভাদীপ্ত সৃষ্টিকর্মে।
আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।”
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments