মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে প্রাইভৈট কার ও ভুটভুটির সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে।
শনিবার সকালে গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গোরস্থানের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন,ঢাকা জেলার সাভার এলাকার মহিউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম(৬৫), চাপাইনবাবগঞ্জ জেলার রহনপুর এলাকার নুরুল হকের স্ত্রী লাকি বেগম (৫০) ও ভোলা জেলার চরফাশন উপজেলার লিটন (৩৫)।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করেছেন।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আকবর আলী বলেন,ঢাকাগামী প্রাইভেট কারটির গোদাগাড়ী থেকে ছেড়ে আসা সার বোঝায় নসিমনটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৩ জন কারের যাত্রী গুরুতর আহত হয়।আমরা খবর পেয়ে দ্রুত সেখানে উপস্থিত হই এবং আহতা ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম জানান, এই ঘটনায় পরে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments