ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারী ক্রিকেট দল আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে । র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। মরনব্যাধি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে জিম্বাবুয়েতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব স্থগিত করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাছাইপর্ব বাতিল হয়ে যাওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল।
র্যাংকিং সুবিধায় পরের বিশ্বকাপে খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও।
জিম্বাবুয়ে চলছিলো বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। হঠাৎ করেই কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে আফ্রিকা মহাদেশে। বাছাই পর্ব খেলা শ্রীলংকার টিম সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হয়। ফলশ্রুতিতে বাছাই পর্ব বাতিলের সিদ্বান্ত নেয় আইসিসি।
এর আগে দুইবার বাছাইপর্ব খেলে দু’বারই পঞ্চম হয় বাংলাদেশ। তাই বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয়নি তাদের। অবশেষে এবার ওয়ানডে র্যাংকিংয়ের পাঁচ নম্বরে থাকার সুবাদে বিশ্বকাপে খেলার সুযোগ পেল বাংলাদেশ। র্যাংকিংয়ে সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
এবারের বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে হারায় বাংলাদেশ নারী দল। তবে বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ।
২০২২ সালে ৪ মার্চ থেকে ৩ এপ্রিল নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ গ্রহনকারী দশটি দলে স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া রয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা,বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও আয়ারল্যান্ড।
আইসিসির হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন,‘আমরা অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি, করোনার কারণে আমাদের পুরো টুর্নামেন্টটি স্থগিত করতে হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দেয়ায় দেশটিতে ভ্রমনে নিষেধাজ্ঞা দিয়েছে অনেক দেশ।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে আমরা বেশ কিছু সিদ্বান্ত নিয়েছি। র্যাংকিং বিচারে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলবে।
স্টাফ রিপোর্টার: অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে সাবেক জাতীয় দলের অধিনায়ক তা ...
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শ্লোগান নিয়ে বিশ্ব স্ ...
স্টাফ রিপোর্টার: মালদ্বীপে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ যুব ফুটবল দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ ...
স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের পর দেশে ফিরেছে বাংলাদেশের যুব ফুটবল দল। ফাইনালে ভারত-কে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফ ...
সব মন্তব্য
No Comments