ডেস্ক রিপোর্ট: "জন্মই আমার আজন্ম পাপ"-পংক্তিমালার কবি দাউদ হায়দার আর নেই। ২৭ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১.৩০ মিনিটে জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক নিরাময় কেন্দ্রে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে চিরকুমার কবি দাউদ হায়দারের বয়স হয়েছিল ৭৩ বছর।
মৃত্যুকালে তিনি অসংখ্য পাঠক, অনুরাগী, ভক্ত, গুণগ্রাহী, আত্মীয় স্বজন রেখে গেছেন
বাংলাদেশের প্রথম নির্বাসিত লেখক হচ্ছেন কবি দাউদ হায়দার। দাউদ হায়দার হচ্ছেন বহুমাত্রিক গুণের অধিকারী। তিনি কবি, লেখক ও সাংবাদিক।
১৯৭৪ সালের ২৪ ফেব্রুয়ারি দৈনিক সংবাদ পত্রিকায় তার কবিতা "কালো সূর্যের কালো জোৎস্নায় কালো বন্যায়" প্রকাশিত হলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলে প্রথমে তাকে গ্রেফতার ও পরবর্তীতে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। কবি হাউদ হায়দার ১৯৭৪ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতের কলকাতায় নির্বাসিত থাকেন। ১৯৮৭ সাল থেকে মৃত্যু অবধি তিনি জার্মানিতে নির্বাসিত ছিলেন।
।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব ২০২৬-এ অংশ নিতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। তাঁর এই বাংলাদেশ সফর উপলক্ষে আর্টিস্ট ক্লাবে ...
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
সব মন্তব্য
No Comments