ডেস্ক রিপোর্ট: গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর সভাপতি জিকো ত্রিপুরা সাবেক ডিওয়াইএফ কর্মী সবিরণ চাকমার (৩৭) বিরুদ্ধে মামলা না থাকার পরও তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুবন্দোবস্ত করার দাবিও জানিয়েছেন তিনি।
আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ডিওয়াইএফ নেতা বলেন, গত সোমবার ২৬ অক্টোবর বিকেল ২টার দিকে সবিরণ চাকমাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ৭৯ নং ওয়ার্ডে ৫৯ নং বেড থেকে ডিজিএফআই ও পুলিশের লোকজন গিয়ে গ্রেফতার করে। বর্তমানে তাকে মেডিকেলের প্রিজন ওয়ার্ডে বিনা চিকিৎসায় রাখা হয়েছে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় গত ২২ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাধীন লতিবানের বাসিন্দা সবিরণ চাকমা কাজ করার সময় হঠাৎ কে বা কারা গুলি করে চলে যায় বলে ডিওয়াইএফ নেতা জানান।
সবিরণ চাকমা কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকার পরও একটি বিশেষ মহল তার বিরুদ্ধে পুরাতন মামলায় গ্রেফতার দেখানোর ষড়যন্ত্র করছে দাবি করে জিকো ত্রিপুরা বলেন, পানছড়ির থানা পুলিশ গত ২৪ অক্টোবর সবিরণ চাকমার ব্যাপারে তদন্ত করেন এবং তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলার অস্তিত্ব নেই বলে জানতে পারেন। কিন্তু তারপরও তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।
জিকো ত্রিপুরা বলেন, কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত না থাকার পরও এবং ইতিপূর্বে কোনো মামলা না থাকার পরও, সবিরণ চাকমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দেওয়া হলে তা হবে চরম অন্যায়, অমানবিক এবং দেশের আইন ও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। তিনি এ ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে মব হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত প্রায় ১০টার দিকে এ ঘটনা ঘটে। সিপিবির অভিয ...
স্টাফ রিপোর্টার: সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পুলিশ পিছপা হবে না,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ( ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “দীর্ঘ প্রায় ২০ বছরের লড়াই-সংগ্রাম শেষে গণতান্ত্রিক সরকার জনগণের দায়িত্ব গ্রহণ করেছে। ফলে এ সরকারের কাছে ...
স্টাফ রিপোর্টার: পুনর্বাসনের ন্যূনতম উদ্যোগ গ্রহণ না করে মিরপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় বলপূর্বক উচ্ছেদকৃত হকারদের বিরুদ্ধে গণগ্রেফতার অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। উচ্ছেদকৃ ...
সব মন্তব্য
No Comments