স্টাফ রিপোর্টার: জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ (১১ আগষ্ট) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব) ডাঃ এম জাহাঙ্গীর হোসাইন। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এডভোকেট মুনসুর হাবিব, শ্যামল কুমার ভৌমিক, খলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির এবং বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। সমাবেশটি পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সাম্রাজ্যবাদের দালাল স্বৈরতান্ত্রিক আওয়ামীলীগ সরকার দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বেপরোয়া দুর্নীতি-লুটপাট ও খুন-গুম-গণহত্যাসহ যেসব অপকর্ম করেছে তার শে^তপত্র প্রকাশ করতে হবে। জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাটকারীদের সম্পত্তি জনগণের অনুকূলে বাজেয়াপ্ত করতে হবে। একই সাথে ছাত্র-গণআন্দোলনে নিহত সকল হত্যাকান্ডের বিচারের দাবি করেন নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments