উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের বর্ধিতাংশ
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপদাহের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মোঃ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে ভ্যাপসা গরমের তীব্রতা কম থাকবে।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার তথ্যে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি ও দিক থাকবে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে।
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, জাতীয় নির্বাচন ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ ...
স্টাফ রিপোর্টার: সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিচার বিভাগের এখতিয়ার সুনির্দিষ্ট করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার, সংসদে উচ্চকক্ষ গঠন এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির কিছু বিষয় মৌলিক অধিকারের অ ...
স্টাফ রিপোর্টার: প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিসের ইউন ...
সব মন্তব্য
No Comments