ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি ও সংসদের বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনুর রশীদ বলেছেন, জি এম কাদের এখন আর জাতীয় পার্টির চেয়ারম্যান নন। সারাদেশে পার্টির তৃণমূল নেতাকর্মীদের করা প্রায় ৫-৬ টা মামলার আদেশ বা নির্দেশে জাপার চেয়ারম্যান হিসেবে তার (জিএম কাদের) রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
কাজী মামুন আরও বলেন, জি এম কাদের গুরুতর অপরাধের কারণে তিনি আর জাপার চেয়ারম্যান পদে থাকতে পারেন না। কারণ তিনি পল্লীবন্ধু এরশাদের স্বাক্ষর জালিয়াতি করে নিজেকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছিলেন। যা পিবিআইয়ে তদন্তাধীন রয়েছে।শনিবার (৫অক্টোবর) ১০ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়কদের জরুরি সভা শেষে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন কাজী মামুন।
এসময় তিনি আরো বলেন, একটি অভিযোগ বা মামলা যেহেতু তদন্তাধীন, সেহেতু ২০১৯ সালে অনুষ্ঠিত নবম কাউন্সিল বা সম্মেলন গ্রহণযোগ্য নয়। আর সে কারণেই এখন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তৎকালীন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।
যুগ্ম আহবায়কদের সভায় অংশনেন সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। পার্টির সাবেক সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভা সঞ্চালনা করেন সদস্য সচিব গোলাম মসীহ্।
এসময়ে আরো উপস্থিত ছিলেন,পার্টির সাবেক প্রেসিডিয়াম এস এম এম আলম, সাবেক এমপি অ্যাড. জিয়াউল হক মৃধা, সাবেক এমপি এম এ গোফরান, জাপার প্রেসিডিয়াম সদস্য ক্বারি হাবিবুল্লাহ বেলালি, সাবেক এমপি ও সাবেক প্রেসিডিয়াম সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, অধ্যপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ ও জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান টিটু প্রমুখ।
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: হাসানুল হক ইনুর পক্ষের সাফাই সাক্ষী অ্যাডভোকেট জয়দেব বিশ্বাসের ওপর কুষ্টিয়ায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ বুধবার ১ জুলাই জাসদ কেন্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রায়ের বাজারের গণকবর জিয়ারত করেছেন। মঙ্গলবার ১ জুলাই বিকেলে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় করা হত্যাচেষ্টা মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধব ...
ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট অর্থনীতিকে পুনরুদ্ধারের পরিবর্তে বিদ্যমান সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। জাতীয় বাজেট পাস হওয়ার পর এক তাৎক্ ...
সব মন্তব্য
No Comments