উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক রিয়াজ সিকদার, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিঠু, হাফিজুর রহমান, কালাম ফরাজী, সবুজ খানসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের শত শত নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষ যখন শান্তিতে বসবাস করছে, ঠিক তখন একটি নিষিদ্ধ ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক গোষ্ঠী— আওয়ামী লীগের দোসররা পর্দার আড়াল থেকে দেশে নতুন করে নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তারা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সহিংসতার চেষ্টা চালিয়ে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে চায়।
বক্তারা আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই— বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা আর বরদাস্ত করা হবে না। ছাত্র-জনতার রক্তস্নাত অভ্যুত্থানের পর এই দেশে ফ্যাসিবাদের স্থান আর কোনো দিন হবে না। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে যদি কেউ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার বা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়, তবে যুবদল ও দেশের আপামর জনতা তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
নেতৃবৃন্দ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সবসময় সতর্ক ও ঐক্যবদ্ধ থাকবেন। কোনো উস্কানিতে পা না দিয়ে অত্যন্ত ধৈর্যের সঙ্গে, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। যেকোনো মূল্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা সবসময় রাজপথে থাকবে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments