ডেস্ক রিপোর্ট: বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট, একের পর এক মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়া, বেসরকারি খাতে চাকরির সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্যহীনতা এবং লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদ।
বাংলাদেশ জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান আজ এক বিবৃতিতে বলেন, সাধারণ মানুষের আয়-রোজগার যখন জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারছে না, তখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পরিবহন, কৃষি, শিল্প উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর নতুন করে মূল্যবৃদ্ধির চাপ সৃষ্টি করবে। ইতোমধ্যে জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন ও পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধির প্রভাব দৃশ্যমান হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতির অন্যতম বড় সংকট এখন কর্মসংস্থানের সংকট। বেসরকারি খাতে নতুন নিয়োগ কমে যাওয়া, শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়া এবং বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমজীবী ও কর্মপ্রত্যাশী মানুষের অনিশ্চয়তা বাড়ছে। গ্যাস সংকটের কারণে শত শত শিল্পকারখানার উৎপাদন বন্ধ বা ব্যাপকভাবে কমে যাওয়ার খবরও প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ জাসদ নেতৃবৃন্দ বলেন, মানুষের আয় বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে ন্যায্য মজুরি নিশ্চিত এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গ্রহণই বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলার অগ্রাধিকার হওয়া উচিত। বিশ্বব্যাংকের সাম্প্রতিক মূল্যায়নেও বলা হয়েছে, নিম্নআয়ের মানুষের মজুরি মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারেনি এবং ভালো ও অধিক কর্মসংস্থান সৃষ্টি জরুরি।
তারা আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা সরাসরি জনগণের ওপর চাপিয়ে না দিয়ে সরকারের উচিত নিজস্ব পরিকল্পনায় জ্বালানি নীতি গ্রহণ করা, যেন নিম্ন আয়ের মানুষ আরো নিঃস্ব না হয়ে পড়েন, এবং উচ্চ আয়ের শ্রেণি নানা অজুহাতে সরকারের সিংহভাগ ভর্তুকির সুফল ভোগ না করেন। আইএমএফ-এর পরামর্শে জ্বালানির মূল্য বৃদ্ধি না করে জনগণের সাথে উন্মুক্ত আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া সরকারের দায়িত্ব।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেকারত্ব ও কর্মসংস্থানের সংকট সমাধান না করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনজীবনের ওপর নতুন বোঝা। এ সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে।
স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর ...
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
সব মন্তব্য
No Comments