দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে দক্ষিণ বিএনপির বিক্ষোভ

প্রকাশ : 23 Sep 2026
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে দক্ষিণ বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে মিছিলের কর্মসূচী পালিত হয়েছে। এই সকল কর্মসূচী থেকে বিভিন্ন অপশক্তির অপকর্ম রুখে দিয়ে দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা বজায় রেখে উৎপাদন ও উন্নয়নকে অব্যাহত রাখার শপথ ব্যক্ত করা হয়।


থানা ও ওয়ার্ড ভিত্তিক কর্মসূচি:


শাহবাগ থানা: শাহবাগ থানা ও ২০ নং ওয়ার্ড বিএনপি আজ বঙ্গবন্ধু এভিনিউ থেকে একটি মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন শাহবাগ থানা বিএনপির আহবায়ক জাকির হোসেন মিন্টু, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম স্বপনসহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।


পল্টন থানা: পল্টন থানা ও ১৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


গেন্ডারিয়া থানা: গেন্ডারিয়া থানার ৪৬ নং ওয়ার্ড থানার সামনে থেকে গেন্ডারিয়া রেল স্টেশন পর্যন্ত একটি মিছিল করে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এতে নেতৃত্ব দেন হাজী ফারুক, ওমর মোতালেব টিটু, আহসান উদ্দিন শিপন, মঞ্জুরুল হক মিলন, হাজী রমজান ঝন্টু ও পান্নাসহ নেতৃবৃন্দ।


সূত্রাপুর থানা: সূত্রাপুর থানা ও ৪৪ নং ওয়ার্ড বিএনপির একটি মিছিল সূত্রাপুর বাজার থেকে শুরু করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটির নেতৃত্ব দেন তারেক আহমেদ জন, হাসান প্রদীপসহ নেতৃবৃন্দ।


রমনা থানা: রমনা থানা ও ১৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি মিছিল মৌচাক, শান্তিনগর সহ নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ খালিদ রাজ, উজির হোসেন উজ্জ্বল, রমনা থানার আহবায়ক আশরাফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমেদ, ওয়ার্ড সভাপতি আব্দুল মোতালেব রুবেল, হুমায়ুন কবীরসহ নেতৃবৃন্দ।


মতিঝিল থানা: মতিঝিল থানার ৮ এবং ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দুইটি মিছিল এজিবি কলোনীর তরুণ সংঘ ও বক্স কালভার্ট রোড এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিলে সাংগঠনিক টিম প্রধান মোশাররফ হোসেন খোকন সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।


কদমতলী থানা: কদমতলী থানাধীন ৫২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম দিপু ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী নগরীর জুরাইন, দোলাইপাড় এলাকায় একটি মিছিল নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্লোগান দেন।


চকবাজার, ওয়ারী, শ্যামপুর, খিলগাঁও: চকবাজার থানাধীন ২৭, ২৮ ও ৩১ নং ওয়ার্ড, ওয়ারী থানাধীন ৩৮ নং ওয়ার্ডে কাপ্তান বাজার থেকে ধোলাইখাল মোড়, শ্যামপুর থানাধীন ৫৪ নং ওয়ার্ডে জুরাইন পুলিশ বক্স থেকে পোস্তগোলা সেনানিবাসের সামনে পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুল রহমান মনা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ নেতৃবৃন্দ। এছাড়া খিলগাঁও থানাধীন ২ ও ৭৫ নং ওয়ার্ডে সমাবেশ ও মিছিল হয়।


ডেমরা, যাত্রাবাড়ী, শাহজাহানপুর: ডেমরা থানা এলাকায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে সমাবেশ ও মিছিল হয়। যাত্রাবাড়ী থানাধীন ৬৩ নং ওয়ার্ডে মৃধাবাড়ী থেকে কাঠেরপুল পর্যন্ত মিছিলে নেতৃত্ব দেন জামশেদ আলম শ্যামল, সোহেল আহমেদ খান, শিপনসহ নেতৃবৃন্দ। শাহজাহানপুর থানার ১১, ১২ নং ওয়ার্ডে মিছিল শাহজাহানপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নেতৃত্ব দেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ফজলে রুবায়েত পাপ্পু, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সুজনসহ নেতৃবৃন্দ।


এছাড়াও কোতোয়ালী, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি, সবুজবাগ, মুগদা থানা ও অধীনস্থ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে স্ব স্ব এলাকায় কর্মসূচী পালন করা হয়।


এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এমপি ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন কর্মসূচী সফল করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা তার অস্তিত্ব টিকিয়ে রাখার আখেরী চেষ্টা হিসেবে দেশে পরিকল্পিত সন্ত্রাস করছে, মানুষের জানমালের ক্ষতি সাধন করছে। সারা দেশের মানুষ আবারো ঐক্যবদ্ধভাবে এদের চিরতরে নির্মূল করার জন্য বদ্ধপরিকর। বিএনপি’র নেতাকর্মীরা দেশ ও জনগনের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন অব্যাহত রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।


সম্পর্কিত খবর

;