স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের পক্ষের কোনো আন্দোলনে জামায়াতের ভূমিকা নেই। তাদের নীতি ও নৈতিকতা নেই। তারা মোনাফেকি করছে, আর কাফেরের চেয়েও মোনাফেকি খারাপ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জ্বালানি সংকটের সময় সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করতে গেছে বিরোধী দল। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বুঝেও জনমনে ধোঁয়াশা সৃষ্টি করতেই তারা এ কর্মসূচি করছে। এমনকি যাওয়ার পথে কিছু গাড়ির টোলও তারা দেয়নি।
জ্বালানি তেলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়েই দেশে বেশিরভাগ তেল আসে। মূল্য সমন্বয়ের পরও সরকারকে ৭০ টাকা ভর্তুকি দিতে হবে। অথচ তারা জনগণকে বিভ্রান্তকর তথ্য দিচ্ছে।
বিগত সরকারের আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, গুম, খুন ও মিডিয়া কন্ট্রোল করতেন শেখ হাসিনা। আবারও কি বিরোধীরা সেই পথে হাঁটছে? বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ চলছে। এসব যে শুধু পতিত স্বৈরাচার করছে তা নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, জনগণের সঙ্গে বারবার আপনারা যে প্রতারণা করেছেন তাতে চূড়ান্ত সফলতা আসেনি।
বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, অপপ্রচারের ঘেরাটোপের মধ্যে ন্যায়সংগত সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: দু-একটা ককটেল ফুটিয়ে বা বাসে আগুন দিয়ে সরকারের মধ্যে সংকট তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জনগণকে ক ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আজ ২১ সেপ্টেম্বর ২০২৬, স ...
ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম লিটার প্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২১ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিত ...
ডেস্ক রিপোর্ট: ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।রোববার রাতে জ্বালানি ও খনিজ সম্ ...
সব মন্তব্য
No Comments