রাজশাহী অফিস: “মার্কিন ভিসানীতি নিয়ে সব দল ব্যক্তিব্যস্ত হয়ে পড়লেও দেশের কৃষক-খেতমজুরের কোন মাথাব্যাথা নাই। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে না, দেশের শিক্ষা বাদ দিয়ে বিদেশে ছেলে-মেয়েদের পড়ায় না। তারা উদ্বিগ্ন বাজেটে কৃষকের জন্য কি আসছে। আইএমএফ-এর শর্ত মেনে কৃষিতে ভর্তুকি তুলে নেয়া হবে কিনা। ইতিমধ্যে জ¦ালানির দাম বেড়েছে, সারের দামও বাড়িয়ে দেয়া হয়েছে। তারা যে এত কষ্ট করে দেশের মানুষের জন্য খাবার উৎপাদন করছে, সেই ধান-চাল, পিয়াজ-সবজির দাম তারা পাবে কিনা। পার্লামেন্টে এ নিয়ে কেউ কথা বলবে কিনা। কারণ ৬২% ব্যবসায়ীর পার্লামেন্টে কৃষক-খেতমজুর-গরিব মানুষ, গ্রামের মানুষের কথা হয় না। হয় কেবল দলের কথা, নেতা-নেত্রীর কথা। আর এ কারণেই কৃষকসহ সাধারণ মানুষ নির্বাচন-পার্লামেন্ট নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। সংসদকে অর্থবহ করতে হলে সেখানে কৃষক-খেতমজুরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।”
আজ নাটোরে বিকেল ৪টায় কানাইখালী পুরাতন বাসষ্ট্যান্ডে জাতীয় কৃষক সমিতির ৭ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments