রাজু ভুইয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় মতবিনিময় সভায় অনুষ্টিত হয়েছে। বুধবার বিকেলে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে মত বিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: অলিদুজ্জামান। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: সাহাব উদ্দিন, ওসি মো: মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ড এর উপ সহকারী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম,
ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, মোজাম্মেল হক ইকবাল, গোলাম ফরিদ খোকা, মোকারম হোসেন, নাসরিন সুলতানা দিপা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, বিঞ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমান সহ সরকারী,বেসরকারী কর্মকর্তা বৃন্দ। প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ফসল রক্ষাবাঁধ সঠিক সময়ে পিআইসিকে সম্পন্ন করতে হবে, কোন প্রকার গাফলতি যদি কেউ করেন তাহলে তাদের আইনের আওতায় আনতে হবে। এমপি রতন আরও বলেন, গত বন্যায় উপজেলার গুরত্বপূর্ণ রাস্তা ভেঙ্গে গেছে, সেই সকল রাস্তা অচিরেই নির্মাণ করা হবে বলে তিনি জানান।
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুটোই গত বছরের তুলনায় কমেছে।শনিবার বেলা ১১টায় ...
সব মন্তব্য
No Comments